চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

র‌্যাঙ্কিংয়ে ওয়াসিম চমক, সাকিবের মুকুট অক্ষত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৬ পূর্বাহ্ণ ২৭, জুন ২০১৭
স্পোর্টস
A A
ইমাদ ও সাকিব

ইমাদ ও সাকিব

প্রথমবারের মত টি-টুয়েন্টিতে বোলারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে পা রাখলেন ইমাদ ওয়াসিম। পাকিস্তানি এই স্পিনারের ভালো পারফরম্যান্সের পাশাপাশি সাউথ আফ্রিকান ইমরান তাহিরের বাজে পারফরম্যান্সও চূড়া বদলে ভূমিকা রেখেছে। তবে অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষের মুকুটটা যথারীতি ধরে রেখেছেন বাংলাদেশি তারকা সাকিব আল হাসান।

ইমরান তাহির লম্বা একটা সময় ধারাবাহিক ছিলেন। তবে সম্প্রতি ইংল্যান্ডের মাটিতে তিন টি-টুয়েন্টির সিরিজে সময়টা বাজে কেটেছে। সিরিজে ৭ ওভারে ৭৫ রানে মাত্র এক উইকেট। সেটার মাশুলই গুনলেন র‌্যাঙ্কিংয়ের তিনে নেমে। গত জানুয়ারিতে শীর্ষে উঠেছিলেন তাহির।

সেটাই আবার শীর্ষের পথ করে দিয়েছে ২৮ বছর বয়সী পাকিস্তানি বাঁহাতি স্পিনার ওয়াসিমকে। আর দুইয়ে আছেন ভারতের পেসার জাসপ্রিত বুমরাহ। চারে আফগান চমক রশিদ খান।

Banglabid

সেখানে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব। দুইয়ে অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। তিনে আরেক আফগান মোহাম্মদ নবী।

টি-টুয়েন্টিতে ব্যাটিংয়ের শীর্ষস্থানটি অবশ্য বিরাট কোহলির দখলে। দুই ও তিনে আছেন যথাক্রমে অজি উদ্বোধনী অ্যারন ফিঞ্চ ও কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হয়ে সাব্বির রহমান আছেন ১০ নম্বরে।

ছোট ফরম্যাটের শীর্ষ দল অবশ্য নিউজিল্যান্ড। দুইয়ে ইংল্যান্ড, তিনে পাকিস্তান। বাংলাদেশ সেখানে ১০ নম্বরে, আফগানিস্তানের পরের জায়গাটিতে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমাদ ওয়াসিমটি-টুয়েন্টি র‌্যাঙ্কিংসাকিব আল হাসান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম বর্জ্য ফেরত নিতে ১০ বছর লাগতে পারে রাশিয়ার

পরবর্তী

সন্ত্রাসবাদ মোকাবেলায় একসঙ্গে কাজ করতে ট্রাম্প-মোদির অঙ্গীকার

পরবর্তী
ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদি

সন্ত্রাসবাদ মোকাবেলায় একসঙ্গে কাজ করতে ট্রাম্প-মোদির অঙ্গীকার

শফিউর রহমান

শুদ্ধ সঙ্গীত প্রসারের পথিকৃৎ শফিউর রহমানের ষষ্ঠ মৃতুবার্ষিকী

সর্বশেষ

পদক্ষেপ স্কুলের আয়োজনে বিজ্ঞান মেলা

আগস্ট ২০, ২০২৬

বঙ্গভবনে বিদায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে গার্ড অফ অনার

আগস্ট ২০, ২০২৬

মহাসচিব হিসেবে মির্জা ফখরুলকে নেতাকর্মীদের আবেগঘন বিদায়

আগস্ট ২০, ২০২৬

রবিনসন শোনালেন টাংয়ের সঙ্গে বল কেটে ভাগ করে নেয়ার সেই গল্প

আগস্ট ২০, ২০২৬

চাঁদাবাজির প্রতিবাদে সন্দ্বীপে স্পিডবোট চলাচল বন্ধ থাকায় ঘাটেই মৃত্যু বীর মুক্তিযোদ্ধার

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT