চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিতের সেঞ্চুরি, কোহলির রেকর্ডে রানপাহাড়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১৬ অপরাহ্ণ ১৬, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বৃষ্টি এসে হানা দিয়েছিল ৪৭তম ওভারে। তার আগেই পাকিস্তানের জন্য গর্ত খোঁড়া শেষ ভারতের। আধাঘণ্টা বিরতির পর খেলা আবারও শুরু হলে ৫ উইকেটে ৩৩৬ রান তুলে থেমেছে কোহলির দল। পাকিস্তানের সামনে বড় চ্যালেঞ্চই।

ভারতের ব্যাটসম্যান বনাম পাকিস্তানের বোলারদের লড়াই, ওল্ড ট্রাফোর্ডে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচের আগে সব সংবাদমাধ্যমে এই জায়গায় স্পটলাইট। রোববার ম্যাচের প্রথম ইনিংস শেষে মনে হচ্ছে প্রথম বিষয়বস্তুতে চূড়ান্ত হিসাব মিলে গেছে।

যথারীতি রান পেয়েছেন ভারতের ব্যাটসম্যানরা। তাতে উল্টে গেছে প্রেক্ষাপট। কারণ প্রতিপক্ষ ব্যাটসম্যানরা জ্বলে ওঠায় দেদারসে মার খেলেন পাকিস্তানের বোলাররা। রোহিত ‘দ্য হিটম্যান’ শর্মার সেঞ্চুরি, আর কোহলির দ্রুততম ১১ হাজার রানের দিনে তাতে পাহাড়ে চড়েছে ভারত!

যে গতিতে এগোচ্ছিলেন তাতে একমাত্র ব্যাটসম্যান হিসেবে চতুর্থবারের মতো ডাবল সেঞ্চুরির দেখা পাননি রোহিত, সেজন্য নিজেকেই দোষী ভাবতে পারেন। হাসান আলির হাল্কা শর্ট বলে অহেতুক স্কুপ করতে গিয়ে ওয়াহাব রিয়াজের হাতে ধরা পড়েছেন। ইনিংসের বাকী তখনও ১২ ওভার।

আক্ষেপে আউট হলেও পাকিস্তানের যা ক্ষতি করার আগেই করে ফেলেছেন রোহিত। শেখর ধাওয়ানের বদলে ওপেনিংয়ে নামা লোকেশ রাহুলকে নিয়ে তুলেছেন ১৩৬ রান। যাতে রাহুলের অবদান ৭৮ বলে ৫৭ আর রোহিতের ৬৫ বলে ৭৫!

২৪তম ওভারের শেষ বলে এসে রাহুলকে ফিরিয়ে জুটি ভাঙেন ওয়াহাব। রোহিত তাতে টলেননি। ২৪তম ওয়ানডে সেঞ্চুরির সুবাস পেয়ে হয়েছেন আরও ভয়ঙ্কর।

Reneta

রাহুল ফিরলে উইকেটে আসেন অধিনায়ক কোহলি। তাকে অন্যপ্রান্তে রেখেই ৮৫ বলে সেঞ্চুরি তুলে নেন রোহিত। যা থামে ৩৯ ওভারে। ১১৩ বলে রোহিতের ১৪০ রানের ইনিংসটি সাজলো ১৩ চার আর ৪ ছক্কা দিয়ে।

রোহিত ফেরার পর ভারতের সংগ্রহকে পাহাড়ে তুলে দেন কোহলি। বৃষ্টি বাঁধার আগ পর্যন্ত ভারত অধিনায়ক অপরাজিত ছিলেন ৭১ রানে। তাতেই হয়ে যায় দারুণ এ রেকর্ড। শচীন টেন্ডুলকারের চেয়ে ৫৪ ইনিংস কম খেলে দ্রুততম ১১ হাজার রানের মালিক এখন কোহলি। ২৭৬ ইনিংসে ১১ হাজারি ক্লাবে নাম লিখিয়েছিলেন শচীন। ১১ হাজার করতে অজি সাবেক অধিনায়ক রিকি পন্টিং খেলেছিলেন ২৮৬ ইনিংস। ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির লেগেছিল ২৮৮ ইনিংস।

বৃষ্টির পর নতুন করে খেলা শুরু হওয়ার পর আর ছয় রান যোগ করে আমিরের বলে সরফরাজকে ক্যাচ দিয়ে ৭৭ রান থেমেছেন কোহলি।

ম্যাচের আগে যাকে নিয়ে অনেক সতর্ক ছিল ভারত, সেই আমিরই পাকিস্তানিদের হয়ে খানিকটা সফল। ৪৭ রান খরচায় কোহলি, মহেন্দ্র সিং ধোনি ও হার্দিক পান্ডিয়ার উইকেট নিয়েছেন এ পেসার। বাকি দুই উইকেট নিজেদের মধ্যে ভাগাভাগি করেছেন হাসান আলি ও ওয়াহাব রিয়াজ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ-২০১৯ভারত-পাকিস্তান ম্যাচ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: বিএনপির ফেসবুক পেইজ থেকে সংগৃহীত।

শিশু দিবাযত্ন কেন্দ্র দেশের ভবিষ্যৎ ভিত্তি নির্মাণের জায়গা: ডা. জুবাইদা রহমান

জুলাই ৬, ২০২৬

‘শেষ বিশ্বকাপ’ খেলছেন রোনালদো

জুলাই ৬, ২০২৬

ইনস্টাগ্রামে শিশু নির্যাতনসংক্রান্ত বিজ্ঞাপন অপসারণে মেটাকে ভারতের নির্দেশ

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

দাম কমাতে বড় পদক্ষেপ, আগস্ট থেকে বেশি তেল তুলবে ওপেক প্লাস

জুলাই ৬, ২০২৬

স্ত্রীকে হত্যা করে উঠানে মাটিচাপা, জিডি করতে যেয়ে গ্রেপ্তার স্বামী

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT