চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা সমস্যা সমাধানে চীনের কাছে সহায়তা চাইবে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৫ অপরাহ্ণ ২৮, জুন ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

রোহিঙ্গা সঙ্কট সমাধানে চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সহযোগিতা চাইবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১ জুলাই পাঁচ দিনের চীন সফরে শি’র সঙ্গে বৈঠকে এ প্রসঙ্গ তুলবেন তিনি।

প্রধানমন্ত্রীর চীন সফর উপলক্ষে সংবাদ সম্মেলন পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তোলা বিলে বিরোধীতা করার ক্ষেত্রে চীনের অন্য কোন উদ্দেশ্য থাকলেও রোহিঙ্গা সঙ্কট সমাধানে তারা একমত। মন্ত্রীর দাবি, রোহিঙ্গারা নিজ দেশে ফেরত যাক সেটাই চায় চীন।

ইতিহাস বলছে, আরাকান রাজ্য থেকে রোহিঙ্গাদের সত্যিকারের অনুপ্রবেশ শুরু হয়; গেলো শতকের আশি’র দশকে। যদিও সেই সংখ্যা ছিলো সহনীয়। কিন্তু বছর দুই আগে সংখ্যাটা আর গণনাযোগ্য থাকেনি।

২০১৭ সালের আগষ্টে, মিয়ানমার সেনাবাহিনীর জাতিগত নিধনের শিকার হয়ে বাংলাদেশের সীমান্তে হুমড়ি খেয়ে পড়ে বাস্তুহারা রোহিঙ্গা জনগোষ্ঠি। মানবিক কারণেই তাদের আশ্রয় দেয় বাংলাদেশ। যদিও কোনো কিছু বুঝে ওঠার আগেই আশ্রিতের সংখ্যা ঠেকে প্রায় দশ লাখে।

প্রাণ বাঁচাতে মরিয়া এই রোহিঙ্গা ঢল ঠেকাতে পারেনি বাংলাদেশ। ঠেকানো যায়নি মিয়ানমার সেনাবাহিনীর পাশবিক অত্যাচারও। এ নিয়ে দুতিয়ালি করতে করতে হয়রান বিশ্ব কূটনীতিকরাও। দ্বিপাক্ষিক সমঝোতার পাশাপাশি চেষ্টা হয়েছে জাতিসংঘসহ বহুপাক্ষিক বৈঠকগুলোতে এ সঙ্কট সমাধানের। কিন্তু এখনও পর্যন্ত টলানো যায়নি মিয়ানমারকে। এর বড় কারণ, মিয়ানমারের প্রতি চীন ও রাশিয়ার প্রচ্ছন্ন সমর্থন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরের আগে পররাষ্ট্রমন্ত্রীর সংবাদ সম্মেলনেও উঠলো সেই প্রসঙ্গ।

পররাষ্ট্রমন্ত্রী জানান, সফরে চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে বৈঠকে বাংলাদেশের মূল আলোচ্য হবে রোহিঙ্গা সঙ্কট।

চীন সরকারের আমন্ত্রণে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামে যোগদান শেষে চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে ৮টি চুক্তি ও সমঝোতা স্মারক সই করার কথা রয়েছে দুই দেশের।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

ট্যাগ: প্রধানমন্ত্রীর চীন সফররোহিঙ্গা সমস্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হজ ফ্লাইট: র‌্যাবের অভিযানের পরও বন্ধ হয়নি টিকিট দুর্নীতি

পরবর্তী

ঋণখেলাপিরা খারাপ মানুষ নয়: শিল্পমন্ত্রী

পরবর্তী

ঋণখেলাপিরা খারাপ মানুষ নয়: শিল্পমন্ত্রী

রিফাত হত্যা: পুলিশের গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT