চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা সমস্যা মিয়ানমারের, সমাধানও তাদেরকে করতে হবে: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৬ অপরাহ্ণ ২৬, জুন ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A
ফাইল ছবি

ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রোহিঙ্গা সমস্যার উৎপত্তি মিয়ানমারে এবং এটি সমাধানে সেদেশের সরকারকেই এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, রোহিঙ্গাদের নিজ মাতৃভূমিতে ফেরত পাঠানোর বিষয়ে মিয়ানমারের সঙ্গে দ্বিপাক্ষিক কূটনৈতিক তৎপরতার পাশাপাশি চাপ সৃষ্টির লক্ষ্যে আন্তর্জাতিক ফোরামেও বাংলাদেশের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা শেখ হাসিনা আজ জাতীয় সংসদে তার জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় সংসদ সদস্য নূন মোহাম্মদের তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে একথা বলেন।

বিশ্বের প্রায় সব দেশ রোহিঙ্গা ইস্যুতে বাংলাদশকে সমর্থন করছে উল্লেখ করে তিনি বলেন, ‘বিশ্ব নেতারা বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের ওপর অত্যাচার, নির্যাতন ও নিপীড়ন বন্ধ করে তাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের ওপর চাপ সৃষ্টি করছে।’

প্রধানমন্ত্রী বলেন, ১১ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীর দায় বহন করা বাংলাদেশের জন্য অত্যন্ত দুরুহ। এ সমস্যার শুরুতেই বিষয়টির সমাধানে বাংলাদেশের কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে আসছে।

তিনি বলেন, ‘আমাদের ঐকান্তিক প্রচেষ্টায় জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের প্রত্যাবাসনে মিয়ানমারের সাথে আমরা দ্বিপাক্ষিক চুক্তি করেছি। একটি চুক্তিতে দুই বছরের মধ্যে প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা থাকলেও মিয়ানমার সরকার তাদেরকে ফিরিয়ে নেয়ার ক্ষেত্রে নানা তালবাহানা করছে।

Reneta

প্রধানমন্ত্রী বলেন, চুক্তি বাস্তবায়নের জন্য মিয়ানমার সরকারকেই উদ্যোগী ভূমিকা গ্রহণ করতে হবে, কেননা মিয়ানমারই এ সমস্যা সৃষ্টি করেছে।

যেকোনো প্রত্যাবাসন প্রক্রিয়াই জটিল ও দীর্ঘমেয়াদি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ২০১৮ সালের ৬ জুন বাস্তুচ্যুত রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) এবং ইউএনডিপি’র মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্বারকটি বাস্তবায়িত হলে রোহিঙ্গাদের নিজ মাতৃভূমিতে নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসন সম্ভব।

জাতিসংঘ এ বিষয়ে মানবাধিকার কমিশনে একটি রিপোর্ট পেশ করলেও মিয়ানমার সরকার তাদেরকে এ বিষয়ে কোনো কাজ করতে দিচ্ছে না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মিয়ানমারের অসহযোগিতা সত্ত্বেও এ সংকট নিরসনে আমরা দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক দুটি পথই খোলা রেখেছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রীরোহিঙ্গাশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ রোনালদোর, কোয়ার্টারে স্পেন

জুলাই ৭, ২০২৬

সমানে সমান লড়ছে পর্তুগাল-স্পেন, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ৭, ২০২৬

আর্জেন্টিনার মেসি আছে, মিশরের আছে সালাহ ও ‘২৬ জন মেসি’

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশের সমর্থকদের প্রতি দূতাবাসের আবেগঘন বার্তা

জুলাই ৬, ২০২৬

খাবার দাবার: এক প্রজন্মের সৃজনশীলতার ঠিকানা

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT