চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘রোহিঙ্গা সঙ্কটে সাড়া দেয়া শুধু বাংলাদেশের নয়, বিশ্বের দায়িত্ব’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৯ অপরাহ্ণ ০১, জুলাই ২০১৮
বাংলাদেশ
A A

নিরাপদ, স্বতঃস্ফূর্ত এবং মর্যাদার সঙ্গে রোহিঙ্গাদের তাদের দেশে ফেরত পাঠানোর অগ্রগতি পর্যবেক্ষণে বাংলাদেশে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। বৈঠকে দু’জনই রোহিঙ্গা সংকটে বাংলাদেশের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের এই বৈঠক সম্পর্কে জাতিসংঘ মুখপাত্রের অফিসিয়াল টুইটার পোস্টে বলা হয়: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম রোহিঙ্গা শরণার্থীদের প্রতি উদারতা দেখানোর জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছেন। তারা বলেছেন, রোহিঙ্গা সংকটে দায়িত্ব কেবল বাংলাদেশের নয়, বরং পুরো বিশ্বের।

জাতিসংঘ প্রধানের সঙ্গে বিশ্ব ব্যাংক গ্রুপ প্রেসিডেন্ট জিম ইয়ং কিম যৌথভাবে রোববার সকাল ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে ২০৩০ টেকসই উন্নয়ন এজেন্ডা বিষয়ক একটি অধিবেশনে জাতিসংঘ মহাসচিবের যোগদানের কথা রয়েছে।

গুতেরেস প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর পরিদর্শনে যাবেন। তিনি বিকেলে রেডিসন হোটেলে বাংলাদেশে জাতিসংঘ ও বিশ্ব ব্যাংক কান্ট্রি টিমের সঙ্গে বৈঠক করবেন। পরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে প্যান প্যাসেফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত ভোজ সভায় যোগ দেবেন।

তিনি সোমবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের লক্ষ্যে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে কক্সবাজার যাবেন।

Reneta

পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট এবং রোহিঙ্গা বিষয়ক জাতিসংঘ হাইকমিশনার ফিলিপপো গ্রান্ডি জাতিসংঘ মহাসচিবের সঙ্গে থাকবেন।

গুতেরেস কুতুপালং শরণার্থী ক্যাম্প পরিদর্শন এবং সেখানে নারীদের সুযোগ-সুবিধার বিষয়গুলো পর্যবেক্ষণ করবেন। এদিনই সন্ধ্যায় ঢাকায় ফিরে তার মিডিয়া ব্রিফিংয়ে যোগদানের কথা রয়েছে।

শনিবার দিবাগত রাত ২টা ৬ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে (কিউআর-৬৩৮) জাতিসংঘ মহাসচিব বাংলাদেশে পৌঁছান। সোমবার রাত ১২টা ৪০ মিনিটে ঢাকা ত্যাগ করবেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যান্তোনিও গুতেরেসজাতিসংঘজাতিসংঘ মহাসচিববিশ্বব্যাংকলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

কোয়ার্টারে কেনের ইংল্যান্ডের মুখোমুখি হালান্ডের নরওয়ে

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

জুলাই ৬, ২০২৬

টানা বর্ষণে কক্সবাজারে পাহাড়ধসে ৯ জনের মৃত্যু

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে সড়কে প্রাণ গেল এক বাংলাদেশির

জুলাই ৬, ২০২৬

মেক্সিকান চাপের মুখে লড়ে কোয়ার্টারে গেল ১০ জনের ইংল্যান্ড

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT