চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা সংকট সমাধানে বৈশ্বিক চাপ বাড়াতে হবে

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৬:০৬ অপরাহ্ণ ১৫, অক্টোবর ২০২০
সম্পাদকীয়
A A

রোহিঙ্গা সংকট বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য বিষফোঁড়া হিসেবে দেখা দিলেও এ নিয়ে কারও যেন কোনো মাথাব্যথা নেই। এমন পরিস্থিতিতে আবারও বৈশ্বিক ফোরামে উঠে এসেছে রোহিঙ্গা প্রত্যাবাসনের কথা। ঢাকায় তিন দিনের সফরে থাকা যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন ই. বিগান বলেছেন: রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আঞ্চলিক ও বৈশ্বিক চাপ বাড়াতে হবে। রোহিঙ্গা সঙ্কট সমাধানে যুক্তরাষ্ট্র দেশটির ওপর চাপ বাড়াবে বলেও জানিয়েছেন তিনি।

রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্র নতুন করে বাংলাদেশের পাশে নয়। এ সংকটের শুরু থেকেই যুক্তরাষ্ট্র বাংলাদেশের পক্ষে। তবুও সমস্যার সমাধান হয়নি। বরং মিয়ানমারের ধৃষ্টতা আরও বেড়েছে। এমনকি সীমান্তেও তারা সেনা সমাবেশ করেছে। বাংলাদেশ ধৈর্য্য ধরে এ বুদ্ধিমত্তার সাথে পরিস্থিতি মোকাবেলা করেছে।

মিয়ানমারের বিরুদ্ধে বৈশ্বিক পর্যায়ে কড়া অবস্থান নেওয়ার সময় এসেছে বলে আমরা মনে করি। ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রীর কথায় সেই সুর ধ্বনিত হয়েছে। এই অবস্থানের জন্য আমরা যুক্তরাষ্ট্রকে সাধুবাদ জানাই। তবে আমরা বরাবরের মতো বলতে চাই: এ যেন কথার কথা না হয়। আমরা বিশ্বাস করতে চাই, যুক্তরাষ্ট্র এই মানবিক সংকট মোকাবেলায় অতীতের চেয়েও অগ্রণী ভূমিকা পালন করবে। যুক্তরাষ্ট্র অতীতেও যেমন রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছিল, প্রত্যাবাসনে আরও জোরালো ভূমিকা রাখবে।

রোহিঙ্গা সংকট যে বাংলাদেশের নয়, বরং মিয়ানমারের সৃষ্টি এটা সবারই জানা। এজন্য রোহিঙ্গা সমস্যার সমাধান মিয়ানমারকেই করতে হবে। এ সহজ বিষয়টি বিশ্বনেতারা যত সহজে বুঝবেন, ততই মঙ্গল। সুতরাং রোহিঙ্গাদের নিজ ভূমি মিয়ানমারের রাখাইনে প্রত্যাবাসন করতে হবে। এতে সফল হওয়ার লক্ষ্যে সরকারের কূটনৈতিক জোরালো প্রচেষ্টা জরুরি। যুক্তরাষ্ট্রসহ মানবিক বোধসম্পন্ন আন্তর্জাতিক সম্প্রদায়কে সাথে নিয়ে রোহিঙ্গা প্রত্যাবাসনের মাধ্যমে সংকট সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে আমরা সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যুক্তরাষ্ট্ররোহিঙ্গাসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন, যারা আছেন কমিটিতে

আগস্ট ৪, ২০২৬

জেলা শিল্পকলা একাডেমিগুলো কি বিকল্প সিনেমা হল হতে পারে?  

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

জলবায়ু সংকট মোকাবিলা ও শিশুদের প্রারম্ভিক বিকাশে সমন্বিত উদ্যোগের আহ্বান

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT