চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘের কার্যকর ভূমিকা চায় ঢাকা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৫ অপরাহ্ণ ২৬, জানুয়ারি ২০২২
বাংলাদেশ
A A

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে কার্যকর ভূমিকা পালন করার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত নোইলিন হেইজারের মধ্যে এক ভার্চুয়াল বৈঠককালে এ আহ্বান জানানো হয়েছে।

পররাষ্ট্র সচিব এ সংকটের পঞ্চম বছরেও জোরপূর্বক মিয়ানমার থেকে বাস্তুচ্যূত ১০ লক্ষাধিক নাগরিককে আশ্রয় দেয়ার ফলে বাংলাদেশে নানা ধরনের সমস্যা মোকাবেলা করতে হচ্ছে বলে হতাশা প্রকাশ করেন।

তিনি বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর বাংলাদেশে এই প্রলম্বিত অবস্থান গোটা অঞ্চলেই মানব ও মাদক পাচারসহ নানা ধরনের নিরাপত্তা সমস্যার সৃষ্টি করছে।

মাসুদ রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ প্রত্যাবাসনের জন্য মিয়ানমারে অনুকুল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে বিশেষ দূতের কার্যালয় থেকে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করেন।

বাংলাদেশের নজিরবিহীন মানবিক দৃষ্টান্তের কথা তুলে ধরে বিশেষ দূত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জানান ও তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, শেখ হাসিনা মিয়ানমারের ১০ লক্ষাধিক নাগরিককে আশ্রয় দিয়ে সর্বোচ্চ মানবতা দেখিয়েছেন।

Reneta

তিনি তার অগ্রাধিকারমূলক কাজ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনার ওপর আলোকপাত করেন।

এছাড়াও বিশেষ দূত তার এজেন্ডাগুলোর মধ্যে রোহিঙ্গা ইস্যুটিকে গুরুত্ব দিবেন বলে আশ্বস্ত করেন।

২০২১ সালের অক্টোবর মাসে নোইলিন হেইজারকে জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত হিসেবে নিয়োগ দেয়া হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রোহিঙ্গারোহিঙ্গা সংকট
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT