চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমার যাচ্ছেন টিলারসন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৩ অপরাহ্ণ ১৫, নভেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A
রোহিঙ্গা-মিয়ানমার-রেক্স টিলারসন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন

জাতিগত নিধনের শিকার হয়ে প্রাণ বাঁচাতে পালিয়ে আসা রোহিঙ্গাদের নিরাপদে নিজ দেশে ফিরিয়ে নেয়ার বার্তা নিয়ে বুধবার মিয়ানমার সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন।

রাখাইন রাজ্যে সৃষ্ট মানবিক সংকট নিয়ে মিয়ানমারের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে আলোচনা করবেন তিনি। এছাড়া গণতান্ত্রিক পালাবদলের প্রতি মার্কিন সমর্থনের কথা আবারও জানানোর পাশাপাশি টিলারসন রোহিঙ্গা সংকটে দায়ীদের বিচারের আওতায় আনতে মিয়ানমার সরকারের প্রতিনিধিদের আহ্বান জানাবেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এশিয়ায় ম্যারাথন সফরে সফরসঙ্গী হিসেবে টানা বেশ কয়েকদিন কাটিয়ে এবং ফিলিপিন্সে আসিয়ান সম্মেলনে ট্রাম্পের সঙ্গে যোগ দেয়ার পর আবার টিলারসনের এই সফর। অবশ্য মঙ্গলবার আসিয়ানের সাইড লাইনে বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন ও মিয়ানমার নেতা অং সান সু চি। তবে বৈঠকের বিস্তারিত জানানো হয়নি।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়: রাখাইন রাজ্য থেকে মিয়ানমারদের ঘর ছেড়ে পালানো ঠেকাতে এবং গণতান্ত্রিক শাসনব্যবস্থায় রূপান্তর সুষ্ঠু করতে বর্মী আইনপ্রণেতাদের চাপ দেয়ার পরিকল্পনা রয়েছে টিলারসনের।

এছাড়া মিয়ানমারের পাশাপাশি টিলারসন জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, ভিয়েতনাম ও ফিলিপিন্স সফরে যাবেন বলে জানানো হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: রেক্স টিলারসনরোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শুভর মতো কষ্ট ইন্ডাস্ট্রিতে কেউ করেছে বলে আমার মনে হয় না’

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

আদালতের রায়ে ২০২৯ পর্যন্ত আমার মেয়াদ আছে: মেয়র শাহাদাত হোসেন

এপ্রিল ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বুধবার পশ্চিমবঙ্গে বাকি ১৪২ আসনের ভবিষ্যত নির্ধারণ

এপ্রিল ২৭, ২০২৬

শুটিংয়ে ব্যস্ত অন্তঃসত্ত্বা দীপিকা!

এপ্রিল ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীরা আর কোনো গুপ্ত রাজনীতি দেখতে চায় না: হুইপ রকিবুল ইসলাম

এপ্রিল ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT