চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা সংকট: কক্সবাজারে নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দল

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
১০:৩০ অপরাহ্ণ ২৮, এপ্রিল ২০১৮
বাংলাদেশ
A A

মিয়ানমার সেনাদের নিপীড়নের মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের অবস্থা সরেজমিন পরিদর্শন করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল এখন কক্সবাজারে।

শনিবার বিকাল ৪টা ২৫ মিনিটের সময় কুয়েত থেকে বিমান যোগে সরাসরি কক্সবাজার বিমান বন্দরে পৌঁছেন ৩০ সদস্যের এই প্রতিনিধি দল।

কক্সবাজার বিমান বন্দর থেকে এ প্রতিনিধি দল ইনানীর হোটেল রয়েল টিউলিপে চলে যান বিকেল ৫ টার দিকে।

ওই হোটেলে সন্ধ্যা সাড়ে ৬ টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা, জাতিসংঘের বিভিন্ন সংস্থা, নিরাপত্তা বাহিনী ও রোহিঙ্গা শরনার্থী প্রত্যাবাসন কমিশনারের সাথে মতবিনিময় করেন।

প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন চলতি (এপ্রিল) মাসের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্বপ্রাপ্ত দক্ষিণ আমেরিকান দেশ পেরুর গুস্তাভো মেজা-চুয়াদ্রা।

রোববার সকাল ৯টা ২০ মিনিট থেকে দুপুর ১২ টা ৪৫ মিনিট পর্যন্ত নাইক্ষংছড়ির তুমব্রুর কোনারপাড়া জিরো পয়েন্ট ও কুতুপালং ক্যাম্প পরিদর্শন করবেন প্রতিনিধি দলটি। এসময় রোহিঙ্গাদের কাছ থেকে তারা রাখাইনে নির্যাতনের বর্ণনা শুনবেন। পরিদর্শন শেষে দুপুরে কুতুপালং ডি-৫-ব্লকে সাংবাদিকদের প্রেস বিফ্রিং করার কথা রয়েছে।

Reneta

এর পর বিকাল সাড়ে তিনটায় ঢাকার উদ্দেশ্যে বিমান যোগে কক্সবাজার ত্যাগ করবেন তারা।  এই দিন ঢাকায় রেডিশন হোটেলে বিশ্রাম নেবেন প্রতিনিধি দলটি।

সোমবার সকাল সাড়ে ৯ টায় প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। 

এরপর সকাল সাড়ে ১০ টায় মিয়ানমারের উদ্দেশ্যে বিমানযোগে ঢাকা ত্যাগ করবেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উচ্চ পর্যায়ের এ প্রতিনিধি দল।

রোহিঙ্গা সংকটের পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দলটি প্রথমবারে মত পরিদর্শনে এসেছেন।

গত বছরের ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে সে দেশের নিরাপত্তা বাহিনীর নির্যাতনের শিকার হয়ে প্রায় ৭ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।  তারা উখিয়া টেকনাফের ৩০ টি ক্যাম্পে বসবাস করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রোহিঙ্গালিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জুলাই ২৭, ২০২৬

৩ শিক্ষাবিদকে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য নিয়োগ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

রাষ্ট্রপতি নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল

জুলাই ২৭, ২০২৬

মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়ালো সরকার

জুলাই ২৭, ২০২৬

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের তারিখ ‍চূড়ান্ত

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT