চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা সংকটে ব্যর্থতার কুফল বিশ্বনেতারা কবে বুঝবে

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৫:৪৭ অপরাহ্ণ ২২, অক্টোবর ২০২১
সম্পাদকীয়
A A
রোহিঙ্গা ক্যাম্পের পাশে পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তাদের সফর. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ফটো

২০১৭ সালে মিয়ানমারের আরাকান থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের ঢল নামে বাংলাদেশে। অত্যন্ত অমানবিকভাবে তাদের মিয়ানমার থেকে বিতাড়ন করে সেখানকার সরকার। বাংলাদেশ মানবিক কারণেই তাদের আশ্রয় দেয়। প্রায় ১১ লাখ রোহিঙ্গা সেই থেকে কক্সবাজরের উখিয়ার ক্যাম্পে আর কিছু সংখ্যক নোয়াখালীর ভাসানচরে আশ্রয় নিয়েছে। শুরু থেকে কক্সবাজারের উখিয়া ক্যাম্পগুলোতে হানাহানি মারামারি মাদক ব্যবসার কারণে পরিবেশ অস্বাভাবিক হয়ে ওঠে। সরকার নিরাপত্তা ব্যবস্থা বাড়ালেও হানাহানি থামছেই না।

চ্যানেল আই অনলাইনের সংবাদে জানা যায়, কক্সবাজারের উখিয়ার থাইনখালী রোহিঙ্গা শিবিরে দুটি সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় সাত জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিবুল্লাহকে হত্যার ২৩ দিনের মাথায় আজ শুক্রবার ভোররাতে উখিয়া উপজেলা পালংখালী ইউনিয়নের থাইনখালীর বালুখালী ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

আর্মড পুলিশ ও রোহিঙ্গা ক্যাম্প সূত্র জানায়, সংঘর্ষে লিপ্ত হওয়া দুই সন্ত্রাসী গোষ্ঠী রোহিঙ্গা সম্প্রদায়ের। কী কারণে তাদের মধ্যে সংঘর্ষ হয়, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে রোহিঙ্গারা বলছেন, মাদক বিক্রির টাকা ভাগাভাগি ও ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে ওই সন্ত্রাসী গোষ্ঠীদের মধ্য এ সংঘর্ষ হয়েছে।

এখন পর্যন্ত মুহিবুল্লাহকে খুনের ঘটনায় পুলিশ ৫ রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে। দুই দফায় ওই পাঁচ রোহিঙ্গাকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে উখিয়া থানার পুলিশ। তাঁদের একজন মোহাম্মদ ইলিয়াছ কক্সবাজার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। কিন্তু মুহিবুল্লাহ হত্যার মূল হোতারা এখনও ধরাছোঁয়ার বাইরে। এরমধ্যেই আরেকটি গোলাগুলির ঘটনা ঘটলো।

আমরা মনে করি, বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বানে সাড়া দিয়ে রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার মাধ্যমে একটি মানবিক কাজ করলেও দিন দিন রোহিঙ্গাদের নিয়ন্ত্রণ একটি কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আশ্রিত দেশের ক্যাম্পে অবাধে মাদক ব্যবসা এবং অস্ত্র ব্যবসাসহ খুনোখুনি লেগেই আছে ২০১৭ সাল থেকে। সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনকে হিমশিম খেতে হতে হচ্ছে পরিস্থিতি সামাল দিতে। বাংলাদেশে মানবিক কারণে তাদের যে আশ্রয় দেয়া হয়েছে তারা যেন এই দেশের আইন কানুন মেনে সেটার প্রতিদান দেয়। প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর হতে হবে। আইন শৃঙ্খলার প্রায় অবনতি এখন গোদের ওপর বিষ ফোঁড়ায় পরিণত হয়েছে। এজন্য তাদের নিজ ভূমিতে প্রত্যাবর্তনের কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখতে আমরা সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি। নাহলে পুরো দক্ষিণ এশিয়াসহ বিশ্বব্যাপী এই বিষ ফোঁড়ার সংক্রমণ ছড়িয়ে পড়বে বলেই আমাদের শঙ্কা।

ট্যাগ: উখিয়া ক্যাম্পমাদক ব্যবসারোহিঙ্গাসম্পাদকীয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কায়েস চৌধুরী আর হাসবেন না

পরবর্তী

করোনায় ১৭ মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু

পরবর্তী
Bangladeshi health worker administering COVID-19 vaccine to elderly man. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় ১৭ মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু

ডেঙ্গু মশার লার্ভা ও আক্রান্ত রোগীর ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গুতে ১২৩ জন হাসপাতালে ভর্তি

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

জেলের সঞ্চিত প্রায় ২৫ লাখ টাকা মুহুর্তেই পুড়ে ছাই

আগস্ট ২৭, ২০২৬

মুক্তির প্রথম দিনেই ১০১ কোটি, যশের ‘টক্সিক’ ঝড়

আগস্ট ২৭, ২০২৬
ছবি: বিচারপতি মো. হাবিবুল গনি (সংগৃহীত)।

বিচারপতি হাবিবুল গনিকে আপিল বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ

আগস্ট ২৭, ২০২৬

রাশিয়ার আমুর গ্যাস রাসায়নিক কমপ্লেক্সে আগুন, নিহত ৭

আগস্ট ২৭, ২০২৬
ছবি: নেপালে আকস্মিক বন্যায় নিখোঁজ দীপক ও মধু আহুজা দম্পতি (সংগৃহীত)।

নেপালে আকস্মিক বন্যা: নিখোঁজ বাবা-মায়ের খোঁজ করছেন কন্যারা

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT