চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা শিশু কোলে নিয়ে খালেদা জিয়ার আশ্বাস

সাইফুল্লাহ সাদেকসাইফুল্লাহ সাদেক
৭:৩৮ অপরাহ্ন ৩০, অক্টোবর ২০১৭
রাজনীতি
A A

বেগম খালেদা জিয়া রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ দিতে এসে এক শিশুকে কোলে নিয়ে বললেন, ‘আমরা আরাকানে শান্তির জন্য কাজ করবো’। তার আসার কথা শোনার পর থেকে জমায়েত হতে থাকে রোহিঙ্গা নারী পুরুষ। তাদের অনেকের মুখে কথা ছিলো এরকম ‘ বাংলাদেশের আগের রাজা তাদের সাহায্যের জন্য আসছেন। তাই তারা অপেক্ষায় আছে।

সোমবার দুপুর পৌনে ১টায় বেগম খালেদা  জিয়া প্রথমে আসেন ময়নার ঘোনা ক্যাম্পে। সেখানে ত্রাণ দেয়া শেষ করে যান বালুখালি-২ ক্যাম্পে। ইতোমধ্যে ক্যাম্পের সামনে রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুদের দীর্ঘ লাইন। একের পর এক সামনে ক্যাম্পের মঞ্চে দাঁড়িয়ে ত্রাণ বিতরণ করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এসময় শিশু মোবারককে নিয়ে ত্রাণের জন্য লাইনে দাঁড়িয়ে আছেন তার মা। দীর্ঘ অপেক্ষার পর তিনিও ছেলেকে নিয়ে হাজির হলে বেগম জিয়া ত্রাণ তুলে দেন তার হাতে। এসময় খালেদা জিয়া তার সঙ্গে কুশল বিনিময় করে পরিবারের খোঁজ-খবর নেন। এক পর্যায়ে শিশু মোবারককে কোলে নিয়ে আদর করেন বিএনপি চেয়ারপারসন।

এসময় মোবারকের মা জানান, মিয়ানমারের সেনাবাহিনী মোবারকের বাবাকে হত্যা করেছে। ছেলেকে নিয়ে কোনো মতে জীবন নিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। তিনি মোবারকের মাকে সান্ত্বনা দিয়ে বলেন, ‘একটু সময় লাগবে, অপেক্ষা করো। আরাকানে (রাখাইন) শান্তি আসবে। আমরা আরাকানে শান্তি আনবো। তোমরা সেখানে ফিরে যাবে।’

রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ৪৫ ট্রাক করে ১১০ মেট্টিক টন চাল, ৫ হাজার প্রসূতি ও ৫ হাজার শিশু খাদ্য প্রদান করেন। এসব ত্রাণ মূলত সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে বিএনপি।

বিএনপি চেয়ারপাসন চারটি স্পটে ত্রাণ দেন। প্রথমত ময়নার ঘোনা,বালুখালি ২, হাকিমপাড়া ও পানবাজার ক্যাম্প। সর্বশেষ তিনি রোহিঙ্গাদের চিকিৎসা সেবাদানের জন্য ড্যাবের মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বেগম খালেদা জিয়ারোহিঙ্গা ক্যাম্পে
শেয়ারTweetPin

সর্বশেষ

Govt logo

৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

মার্চ ১৫, ২০২৬
ছবি: ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।

মোজতবা খামেনি সুস্থ আছেন: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

মার্চ ১৫, ২০২৬

দ্বিতীয় সর্বকনিষ্ঠ রেসজয়ী পেল ফর্মুলা ওয়ান, তৃতীয় হলেন হ্যামিল্টন

মার্চ ১৫, ২০২৬
ছবি: রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ  মন্ত্রণালয়ের সভাকক্ষে “সবার আগে বাংলাদেশ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ‘সবার আগে বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা

মার্চ ১৫, ২০২৬

ওয়ানডে দিয়ে তানজিদের প্রথম সেঞ্চুরি এলো

মার্চ ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT