চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা: ভুয়া ছবির জন্য ক্ষমা চাইল মিয়ানমার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৮ পূর্বাহ্ণ ০৪, সেপ্টেম্বর ২০১৮
আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা ইস্যু নিয়ে সরকারের পক্ষ থেকে প্রকাশিত বইয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও তানজানিয়ার গণহত্যার ছবিকে রাখাইনে রোহিঙ্গাদের হাতে বৌদ্ধ নিধনের ছবি হিসেবে প্রচারের ‘ভুল’ স্বীকার করে ক্ষমা চেয়েছে মিয়ানমারের সেনাবাহিনী।

মিয়ানমারকে সাধারণত কোনো অপরাধেই ক্ষমা চাইতে বা দুঃখ প্রকাশ করতে দেখা যায় না। কিন্তু এবার সেই বিরল ঘটনাই ঘটাল দেশটি।

গত জুলাইয়ে মিয়ানমারের সেনাবাহিনীর ‘ডিপার্টমেন্ট অব পাবলিক রিলেশনস অ্যান্ড সাইকোলজিকাল ওয়ারফেয়ার’ থেকে প্রকাশিত একটি বইটি বিশ্লেষণ করে গত শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করে।

‘মিয়ানমারের রাজনীতি ও সেনাবাহিনী: পর্ব ১’ (মিয়ানমার পলিটিকস অ্যান্ড দ্য টাটমাডো: পার্ট ১) শিরোনামের বইটি ১১৭ পৃষ্ঠার।

প্রতিবেদনে বলা হয়, বইটিতে দু’টি ভুয়া ছবি পাওয়া গেছে, যেগুলো রাখাইন অঞ্চলের আর্কাইভ ছবি বলে দাবি করা হয়েছে। সেগুলো আসলে ভিন্ন দেশের, ভিন্ন ঘটনার। আর আরেকটি ছবি উল্টে ভুল ক্যাপশন দিয়ে ছাপানো।

বইয়ে থাকা সাদা-কালো একটি ছবিতে দেখা যায়, নদীতে ভাসমান দুটি লাশের পাশে এক ব্যক্তি দাঁড়িয়ে থাকা ব্যক্তির হাতে কৃষিকাজে ব্যবহৃত যন্ত্র। ছবির বিবরণে লেখা হয়েছে, ‘স্থানীয় ক্ষুদ্র জাতিসত্তার লোকজনকে নৃশংসভাবে হত্যা করেছে বাঙালিরা’।

Reneta

এমনকি সেখানে দাবি করা হয়, ১৯৪০ এর দশকে সাম্প্রদায়িক দাঙ্গার সময় রোহিঙ্গা কর্তৃক বৌদ্ধদের হত্যার ছবি এটি।

কিন্তু বাস্তবে সাদা-কালো এ ছবিটি বাংলাদেশের। ছবিটি বিশ্লেষণ করে রয়টার্স জানায়, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর চালানো গণহত্যার ছবি এটি।

আরেকটি ছবিতে দেখা গেছে, অসংখ্য মানুষ লাইন ধরে যাচ্ছে। ওই ছবির বর্ণনায় বলা হয়েছে, মিয়ানমারের নিম্নাঞ্চলীয় এলাকা ব্রিটিশ উপনিবেশের দখলে যাওয়ার পর বাঙালিরা মিয়ানমারে অনুপ্রবেশ করে।

ওই ছবি বিশ্লেষণ করে রয়টার্স বলছে, ১৯৯৬ সালে রুয়ান্ডা গণহত্যা থেকে বাঁচতে তানজানিয়ায় পালাতে থাকা শরণার্থীদের ছবি এটি। রঙিন ছবিটিকে সাদা-কালো রূপ দেওয়া হয়েছে সেখানে।

সাদা-কালো আরও একটি ভুয়া ছবিতে দেখা গেছে, একটি নৌকাভর্তি মানুষ। যার ক্যাপশনে লেখা, পানি পথ দিয়ে বাঙালিরা মিয়ানমারে প্রবেশ করছে।

রয়টার্স বলছে, মূল ছবিটি প্রবেশের নয়, বের হওয়ার। ২০১৫ সালে বাংলাদেশি অভিবাসী ও রোহিঙ্গারা নৌপথে মালয়েশিয়া ও থাইল্যান্ডে যাওয়ার চেষ্টা করার সময় ইয়াঙ্গুনের কাছে দক্ষিণাঞ্চলীয় উপকূল থেকে নৌকাটি আটক করেছিল মিয়ানমারের নৌবাহিনী। মূল রঙিন ছবিটিকে উল্টে দিয়ে এবং রঙ পরিবর্তন করে এমন করা হয়েছে।

এ ব্যাপারে মিয়ানমার সরকারের মুখপাত্র জ হতে বা সেনাবাহিনীর মুখপাত্রের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা না গেলেও সোমবার সেনাবাহিনীর নিজস্ব পত্রিকা ‘দ্য মিয়াওয়াদি ডেইলি’তে একটি বিবৃতি প্রকাশ করে সেনাবাহিনীর প্রকাশনা সংস্থাটি। ওই বিবৃতিতে বাংলাদেশ আর তানজানিয়ার ছবি দু’টি প্রকাশের জন্য ক্ষমা চাওয়া হয়।

‘দেখা গেছে যে, বইয়ে দু’টো ছবি ভুলভাবে প্রকাশিত হয়েছে। আমাদের ভুলের জন্য আমরা পাঠক ও ছবির মালিকদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি।’

তবে বিবৃতিতে ডিপার্টমেন্ট অব পাবলিক রিলেশনস অ্যান্ড সাইকোলজিকাল ওয়ারফেয়ার ভুল ক্যাপশন দেয়া তৃতীয় ছবিটির কোনো উল্লেখ করেনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মিয়ানমাররোহিঙ্গালিড নিউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কোয়ার্টারে জোকোভিচ, ফেদেরারের বিদায়

পরবর্তী

মামুনুর রশীদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর গভীর শোক

পরবর্তী

মামুনুর রশীদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর গভীর শোক

শহিদুল আলমের জামিন আবেদন শুনতে বিব্রত হাইকোর্ট

সর্বশেষ

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT