চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শহিদুল আলমের জামিন আবেদন শুনতে বিব্রত হাইকোর্ট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৪ অপরাহ্ণ ০৪, সেপ্টেম্বর ২০১৮
আদালত
A A

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে করা মামলায় আলোকচিত্রী ও দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা শহিদুল আলমের জামিন আবেদন শুনতে বিব্রত বোধ করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি মো: রুহুল কুদ্দুস ও বিচারপতি খন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে জামিন আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করা হলে আদালত বিষটি শুনতে বিব্রত বোধ করছেন বলে জানান।

এসময় আদালতে শহিদুল আলমের পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন, ড.শাহদিন মালিক ও ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।

এ বিষয়ে আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন বলেন, আদালত জামিন আবেদনটি শুনতে বিব্রত বোধ করেন। এসময় আমি জানতে চাই যে বিষয়টি কয়েকদিন কার্যতালিকায় থাকার পর আজ কেন বিব্রত বোধ করছেন? এসময় আদালত বিব্রতের কারণ সম্পর্কে কিছু বলেননি।

এখন নিয়ম অনুযায়ী বিষয়টি প্রধান বিচারপতির কাছে যাবে এবং তিনি নতুন বেঞ্চে এই জামিন আবেদনটি শুনানির জন্য পাঠাবেন।

সেই সাথে জামিন আবেদনের বিষয়টি নতুন বেঞ্চে দ্রুত শুনানির জন্য প্রধান বিচারপতির কাছে আবেদন করা হবে বলে জানান ব্যারিস্টার সারা হোসেন।

Reneta

এর আগে গতকাল এই জামিনের আবেদনটি হাইকোর্টের এই বেঞ্চের কার্য তালিকায় শুনানির জন্য ছিল। কিন্তু অ্যাটর্নি জেনারেলের পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আদালতকে জানান এই আবেদনের শুনানিতে অ্যাটর্নি জেনারেল থাকতে চান। এ কারণে আগামীকাল পর্যন্ত সময় চান। এরপর আদালত সময় মঞ্জুর করে মঙ্গলবার দিন ধার্য করেন। তবে মঙ্গলবার শুনানির জন্য বিষয়টি উপস্থাপন করার সময় আদালতে অ্যাটর্নি জেনারেল ছিলেন না।

গত ৬ আগস্ট এ মামলায় ঢাকা ঢাকার মুখ্য মহানগর হাকিম শহিদুল আলমের জামিন আবেদন নামঞ্জুর করেন। সাত দিনের রিমান্ড শেষে গত ১২ আগস্ট শহিদুলকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারিক আদালত।

এরপর গত ১৪ আগস্ট ঢাকার মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদন করা হলে ১১ সেপ্টেম্বর শুনানির জন্য দিন ধার্য করেন। কিন্তু গত ১৯ আগস্ট শহিদুলের জামিন আবেদন শুনানির তারিখ এগোনোর আবেদন করা হলে তা গ্রহণ করেননি আদালত। একই আদালতে গত ২৬ আগস্ট শহিদুল আলমের অন্তর্বর্তীকালীন জামিন চাইলে আদালত শুনানির জন্য তা গ্রহণ করেননি।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে করা এই মামলায় গত ২৮ আগস্ট হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন শহিদুল আলম।

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে ‘উসকানিমূলক ও মিথ্যা’ প্রচারের অভিযোগে শহিদুল আলমের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে এই মামলা করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড নিউজশহিদুল আলম
শেয়ারTweetPin

সর্বশেষ

সরকারি অনুদান কমিটিতে নায়িকা মুক্তি-চাঁদনীসহ যারা আছেন

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সিজেএফডির সভাপতি মোবারক, সাধারণ সম্পাদক সবুজ

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আমি প্রধানমন্ত্রীর বন্ধু না, বিএনপির সাধারণ একজন কর্মী: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রোহিঙ্গা সংকটে কৌশল বদলের আহ্বান, বাস্তবভিত্তিক নীতির ওপর জোর

জুলাই ৯, ২০২৬

অভিবাসন ও উন্নয়ন বিষয়ক সংসদীয় ককাস কমিটি গঠন

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT