রোহিঙ্গাদের দীর্ঘমেয়াদে বাংলাদেশে থেকে যাওয়া নিয়ে বিশ্ব ব্যাংকের দেয়া প্রস্তাব পুরোপুরি প্রত্যাখান করেছে বাংলাদেশ সরকার।
সোমবার এ কথা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন, এ নিয়ে বিশ্বব্যাংক বাংলাদেশকে চাপে রাখতে পারে।
বিভিন্ন দেশে থাকা শরনার্থীদের জন্য সম্প্রতি বিশ্বব্যাংক একটি ফ্রেম ওয়ার্ক প্রস্তাব করেছে। যাতে হোস্ট কান্ট্রিতে শরণার্থীদের দীর্ঘমেয়াদে রেখে দেয়ার জন্য সক্ষমতা বাড়ানোর কথা বলা আছে।
রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র মন্ত্রী সাংবাদিকদের জানান, এই প্রত্যাখানে বাংলাদেশ নানারকম চাপে পড়তে পারে।
তিনি বলেন, দেশের ভেতরেও অনেকেই বিশ্বব্যাংকের পক্ষে মতামত সৃষ্টির চেষ্টা করবে।








