চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা করবে চীন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৯ অপরাহ্ণ ১৯, মে ২০১৯
বাংলাদেশ
A A
ওআইসি

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহায়ক ভূমিকার কথা পুণর্ব্যক্ত করে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ঝ্যাং জুয়ো বলেছেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে চীন সহায়ক ভূমিকা রাখবে। চীন নিরপেক্ষভাবে আশা করে, শিগগিরই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হবে।

বাসস জানায়, রোরবার দুপুরে সচিবালয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে তার দপ্তরে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এসময় চীনা সহায়তায় দেশের ৬টি বিভাগে পূর্ণাঙ্গ টেলিভিশন স্টেশন নির্মাণ প্রক্রিয়া ত্বরান্বিত করার বিষয়ে রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘বিশালায়তন কাজ দ্রুত সম্পন্ন করার বিষয়ে চীনের সুনাম রয়েছে। বিভিন্ন মেগা প্রজেক্টে অংশীজন হিসেবে চীন সফলতার স্বাক্ষর রেখেছে।’

চীনা রাষ্ট্রদূত বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিস্ময়কর উন্নয়ন সাধন করছে। উপকূলীয় অর্থনৈতিক কর্মকাণ্ড ও ব্লু ইকোনমি’র বিষয় জোর পদক্ষেপ বাংলাদেশকে বিশ্ব অর্থনীতিতে গুরুত্বপূর্ণ শক্তিতে পরিণত হতে অত্যন্ত সহায়ক হবে।’

এ সময়ে তথ্যসচিব আবদুল মালেক, তথ্য মন্ত্রণালয় এবং চীনা দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ধানের দাম বাড়াতে রাজশাহী ডিসি অফিস ঘেরাও

পরবর্তী

চাকরির আড়ালে ইয়াবা ব্যবসায় দুই আনসার সদস্য

পরবর্তী

চাকরির আড়ালে ইয়াবা ব্যবসায় দুই আনসার সদস্য

মিলেমিশে থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিক্যাল

সর্বশেষ

মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্রপতির

আগস্ট ২৫, ২০২৬

টানা তিন জয়ের পর বাংলাদেশের হোঁচট

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

কারখানা বন্ধের তথ্য নিয়ে বিভ্রান্তিতে দু:খ প্রকাশ সিপিডির

আগস্ট ২৫, ২০২৬

ফ্ল্যাট বিক্রিতে প্রতারণা: বিদিশা এরশাদ গ্রেপ্তার

আগস্ট ২৫, ২০২৬

হামজা-শামিতকে ছাড়াই আসিয়ান কাপের প্রাথমিক দল, চমক সৌরভ

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT