চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারকে কড়া বার্তা দেবে ইন্দোনেশিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৮ অপরাহ্ণ ১৭, নভেম্বর ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A

রোঙ্গিাদের মিয়ানমারে ফেরত নিতে দেশটির কাছে কড়া বার্তা পাঠাবে ইন্দোনেশিয়া। প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতকালে সফররত ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি বলেন, ‘আমরা রোহিঙ্গা সংকটের সমাধানের জন্য মিয়ানমারকে কড়া বার্তা দিতে যাচ্ছি।’

রোহিঙ্গারা জোরপূর্বক বিতাড়িত হওয়ার পর তিন বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশ তাদেরকে দেখভাল করছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘এটি বাংলাদেশের একটি বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে।’

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৈঠকের পর সাংবাদিকদের এ ব্যাপারে ব্রিফিং করেন। এসময়  ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের শুভেচ্ছা জানান।

কোভিড-১৯ মহামারীর উল্লেখ করে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই মহামারী মোকাবেলায় বাংলাদেশের সাফল্যের প্রশংসা করেন।

ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ)-এর ২১তম মন্ত্রী পরিষদের বৈঠকে যোগ দিতে ঢাকায় আগত ইন্দোনেশিয়ার মন্ত্রী বলেন, তারাও পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছেন এবং কঠোর ভাবে স্বাস্থ্যবিধি মেনে চলছেন।

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা বিষয়ক মন্ত্রী ড. প্যান্ডোর। বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, নেলসন ম্যান্ডেলা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রাম একই ছিল। তিনি উল্লেখ করেন যে, উভয় নেতাই অসামান্য ত্যাগ স্বীকার করেছেন এবং উভয়েই দীর্ঘদিন জেল খেটেছেন।

Reneta

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে বলেন, ‘আমাদের লক্ষ্য হওয়া উচিত নীল অর্থনীতির বিকাশের জন্য ভারত মহাসাগরকে শান্তিপূর্ণ রাখা।

সাউথ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা মন্ত্রী বলেন, দক্ষিণ আফ্রিকা ফাইজার এবং জনসন এন্ড জনসনের কোভিড-১৯ ভ্যাকসিন তৈরি করছে। শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রী জিএল পেইরিস প্রধানমন্ত্রীর সঙ্গে অপর এক বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, বিশেষ করে অনলাইন সংযুক্ততা, ব্যবসা ও ব্যাংক কার্যক্রম এবং সামাজিক নিরাপত্তা নেটওয়ার্কের ভূয়সী প্রশংসা করেন। শেখ হাসিনা সরকারের ক্ষুদ্র সঞ্চয় কর্মসূচির কথা উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী মহামারী পরবর্তী পরিস্থিতিতে দেশে যে কোনো ধরণের খাদ্য ঘাটতি এড়াতে সরকারের পদক্ষেপের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, আমরা খাদ্য নিরাপত্তার ওপর বিশেষ জোর দিয়েছি। এ সময় পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রোহিঙ্গা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এবার আইসিসি ক্রিকেট কমিটির চেয়ারম্যান সৌরভ

পরবর্তী

রাজের আবেগময় পারিবারিক গল্পে ‘মায়ায় থেকো’

পরবর্তী

রাজের আবেগময় পারিবারিক গল্পে ‘মায়ায় থেকো’

দুর্নীতির অভিযোগে সাংসদ ফারুকের ব্যক্তিগত সহকারী বরখাস্ত

সর্বশেষ

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT