চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ প্রস্তুত, মিয়ানমারের সদিচ্ছা এখনও বাস্তবতার বাইরে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৮ অপরাহ্ণ ০৩, জুলাই ২০১৮
বাংলাদেশ
A A

আর্ন্তজাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) প্রেসিডেন্ট পিটার মাউরার বলেছেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ প্রস্তুত থাকলেও মিয়ানমারের রাজনৈতিক সদিচ্ছা এখনও বাস্তবতার বাইরে রয়ে গেছে।

তিনি বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের রাজনৈতিক আগ্রহ ও প্রচেষ্টা স্পষ্ট। কিন্তু অপরপক্ষ মিয়ানমার রাজনৈতিকভাবে তাদের আগ্রহ ব্যক্ত করলেও তা এখনও সুনির্দিষ্ট বাস্তবতার রূপ নেয়নি।

নগরীর বনানীতে রেডক্রসের বাংলাদেশ শাখার কার্যালয়ে মঙ্গলবার সাংবাদিকদের ব্রিফিংকালে মাউরার বলেন, আমি স্পষ্ট করে বলছি, মিয়ানমারের দিক থেকে এখনও অনেক কিছু করার বাকি এবং তাদের অঙ্গীকারকে বাস্তবে রূপ দিতে হবে।

রোহিঙ্গা সংকট নিরসনে দায়িত্বশীল রাজনৈতিক নেতৃত্বের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে আমাদের দায়িত্বশীল নেতৃত্ব প্রয়োজন। মানবিক সহায়তার মতো বিষয় দিয়ে এর সমাধান সম্ভব নয়।

মিয়ানমারের রাখাইন রাজ্য সফর শেষে রেডক্রস কমিটির প্রেসিডেন্ট কক্সবাজারে রোহিঙ্গা শিবিরে তাদের বর্তমান পরিস্থিতি দেখতে শনিবার বাংলাদেশে আসেন।

মাউরার বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে কেবল মানবিক সহায়তার মতো কার্যক্রম যথেষ্ট নয়, দরকার কার্যকর রাজনৈতিক পদক্ষেপ যা তাদের চলাফেরার স্বাধীনতা, মৌলিক সেবা পাওয়ার অধিকার, অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং রাখাইনের বাজারে প্রবেশের সুযোগ এবং সর্বোপরি তাদের নিরাপত্তা নিশ্চিত করবে।

তিনি উভয়দেশে তার সফরকে ইতিবাচক বর্ণনা করে বলেন, মিয়ানমার অন্তত রোহিঙ্গা পরিস্থিতি স্বীকার করে নিয়েছে এবং তাদের ফিরিয়ে নেয়ার আগ্রহ ব্যক্ত করেছে।

মাউরার আরো বলেন, আমি এখানে কাউকে দোষারোপ করতে আসিনি। উভয় দেশের সরকারই চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আমি তাদের প্রচেষ্টায় সন্তুষ্ট।

তার মিয়ানমার সফর সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, তাদের রাজনৈতিক সদিচ্ছা রয়েছে, কিন্তু কাঠামোগত ও অর্থনৈতিক প্রস্তুতি এখনও শেষ হয়নি।

তবে তিনি এও বলেন, কাঠামোগত ও অর্থনৈতিক প্রস্তুতি ছাড়াও নিজ ভূমিতে ফিরে যেতে রোহিঙ্গা জনগণের নাগরিকত্বের মতো অধিকারগুলো নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, এটি রাজনৈতিক সমস্যা। আর এর সমাধানও করতে হবে রাজনৈতিকভাবে।

কক্সবাজারে রোহিঙ্গা জনগণের সাথে তার আলাপ আলোচনার অভিজ্ঞতার কথা সাংবাদিকদের তুলে ধরে বলেন, তাদের অধিকারগুলোর স্বীকৃতি না পাওয়া পর্যন্ত তারা রাখাইনে ফিরে যেতে আগ্রহী নয়।

মাউরার আরো বলেন, রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে রাখাইন রাজ্যে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ঐক্যের জন্যে মিয়ানমার কর্তৃপক্ষের কাজ করা দরকার। এর সমাধানে রাজনৈতিক নেতৃত্ব দরকার।

তিনি বলেন, মিয়ানমার ও বাংলাদেশ উভয় দেশেই মানবিক এ সংকট মোকাবেলায় আইসিআরসি তার কাজ চালিয়ে যাবে। তবে কক্সবাজারে রোহিঙ্গাদের জন্যে আরো আর্ন্তজাতিক সহায়তা প্রয়োজন।

সামরিক দমন পীড়নের শিকার হয়ে গত আগস্ট মাস থেকে পালিয়ে আসা মিয়ানমারের রাখাইন রাজ্যের প্রায় সাত লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। জাতিসংঘ একে ‘জাতিগত নিধন’ এবং মানবাধিকার গ্রুপগুলো ‘গণহত্যা’ হিসেবে বর্ণনা করেছে।

ট্যাগ: আইসিআরসিমিয়ানমাররোহিঙ্গা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বেলজিয়ামকে ফাইনালে দেখতে চান হ্যাজার্ড

পরবর্তী

আনন্দের ছলে নাটকে একটা মেসেজ দিয়ে দেই: সাগর জাহান

পরবর্তী

আনন্দের ছলে নাটকে একটা মেসেজ দিয়ে দেই: সাগর জাহান

আর্জেন্টিনা ম্যাচের আগে গুম হন নাইজেরিয়া অধিনায়কের বাবা

সর্বশেষ

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রতিবেদন প্রকাশ

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT