চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা প্রত্যাবাসনে ধীরগতি বাংলাদেশের বোঝা বাড়াবে: বিশ্বব্যাংক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০১ পূর্বাহ্ন ২৪, সেপ্টেম্বর ২০১৮
বাংলাদেশ
A A
রোহিঙ্গা প্রত্যাবাসন-মিয়ানমার-জাতিসংঘ-ইউএনএইচসিআর-আহ্বান

মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর সহিংসতার শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন দ্রুত ও পরিকল্পিতভাবে সম্পন্ন না হহলে তা বাংলাদেশের অর্থনীতি, পরিবেশ এবং সমাজের ওপর বোঝা হয়ে দাঁড়াবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ঢাকায় বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বাসস’কে বলেন: বর্তমানে খাদ্য, স্বাস্থ্যসেবা, আশ্রয়, পানি ও স্যানিটেশনসহ জরুরি প্রয়োজনগুলো দাতাদের সহায়তায় পূরণ করা হচ্ছে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাম্প্রতিক প্রতিবেদন উল্লেখ করে তিনি বলেন: দাতাদের সহায়তা যদি হ্রাস পায়, তাহলে বাংলাদেশের ওপর রোহিঙ্গাদের বোঝা বহুগুণ বৃদ্ধি পাবে।

ড. জাহিদ হোসেন বলেন: ধারণা করা হচ্ছে কর্তৃপক্ষ দেশীয় ও বিদেশের সম্পদ থেকে এসব চাহিদা পূরণ করবে। আগামী ছয় বছরে অভ্যন্তরীণভাবে উচ্চসুদে প্রায় ৪৪০ বিলিয়ন টাকা সংগ্রহ করতে হবে। অন্যদিকে বিদেশ থেকে এক বিলিয়নের কিছু বেশি মার্কিন ডলার ছাড়হীন শর্তে ঋণ নিতে হবে। এছাড়াও বর্ধিত চাহিদা মিটাতে আমদানি প্রবৃদ্ধি ৮ থেকে ৯ শতাংশে বৃদ্ধি পেতে পারে।

যুক্তরাজ্যের বর্নমাউথ ইউনিভার্সিটির জ্যেষ্ঠ প্রভাষক মেহেদি চৌধুরী বলেন: মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর বাংলাদেশে অবস্থান দেশটির সরকারের উপর বিরাট আর্থিক বোঝা হিসেবে চেপে বসেছে।

বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে তার সাম্প্রতিক সফর থেকে তিনি বলেন: বিভিন্ন পর্যায়ে ক্যাম্পগুলোর ব্যবস্থাপনার জন্য বাংলাদেশ সরকারের বাৎসরিক ব্যয় দাঁড়াবে ১৫.২৪ মিলিয়ন মার্কিন ডলার। ১৭শ’ মার্কিন ডলার মাথাপিছু আয়ের বাংলাদেশের জন্য এটা বিরাট একটি অঙ্ক বলে তিনি উল্লেখ করেন।

Reneta

মিয়ানমারের নিপীড়িত রোহিঙ্গা জনগোষ্ঠী এর আগেও ১৯৭৮, ১৯৯২ এবং ২০১২ সালে বাংলাদেশে আশ্রয় নেয়। তবে ২০১৭ সালের আগস্ট মাস থেকে মিয়ানমারের বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গারা ব্যাপক হারে এবং সর্বাধিক সংখ্যক প্রতিবেশী বাংলাদেশে আশয় নেয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বব্যাংকমিয়ানমাররোহিঙ্গাসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ৫৫ দিন আগে কোচ বরখাস্ত করল সৌদি আরব

এপ্রিল ১৭, ২০২৬

জেলা পরিষদ প্রশাসককে শিক্ষক-শিক্ষার্থীদের ভিআইপি প্রটোকল, সমালোচনার ঝড়

এপ্রিল ১৭, ২০২৬

রাশেদ প্রধানকে নিজ জেলায় অবাঞ্ছিত ঘোষণা, অফিসে হামলা-ভাঙচুর

এপ্রিল ১৭, ২০২৬

দুদিনে দলবদল, ৪ মে গড়াবে ডিপিএল

এপ্রিল ১৭, ২০২৬

উত্তর আমেরিকায় দুই সপ্তাহেই ‘হাওয়া’র আয় ছাড়ালো ‘বনলতা এক্সপ্রেস’!

এপ্রিল ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT