চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা প্রত্যাবাসনের তারিখ বলা মুশকিল: পররাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৫ অপরাহ্ণ ২১, জানুয়ারি ২০১৮
বাংলাদেশ
A A

রোহিঙ্গা প্রত্যাবাসনের কোন সুনির্দিষ্ট তারিখ জানাননি পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। সাংবাদিকরা রোহিঙ্গা প্রত্যাবাসনের তারিখ জানতে চাইলে “তারিখ বলা মুশকিল” মন্তব্য করে তিনি বলেন: অ্যারেঞ্জমেন্ট, যৌথ ওয়ার্কিং গ্রুপ এবং ভৌত অবকাঠামোর পর এখন পরিবার ভিত্তিক যাচাই ফর্মপূরণের মাধ্যমে রোহিঙ্গাদের দেশে ফেরানোর কাজ চলছে।

পররাষ্ট্রমন্ত্রীর ডাকে ব্রিফিংয়ে এসে রোহিঙ্গাদের ফেরত নিতে বাংলাদেশকে চাপ অব্যাহত রাখার পাশাপাশি রাখাইনে ফেরত যেতে রোহিঙ্গাদের চরম উদ্বেগের বিষয়টিও বিবেচনায় রাখতে বলেছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। তবে বাংলাদেশের উপর বাড়তি চাপ দ্রুত কমাতে ভারতের অবস্থান স্পষ্ট করেছেন ভারতীয় রাষ্ট্রদূত হর্ষ বর্ধন শ্রিংলা।

রোববার বিকেলে এবং সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় যুক্তরাষ্ট্র,ভারতসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে ব্রিফিং শেষে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের আজকের ব্রিফিং এবং প্রত্যাবাসনের সর্বশেষ তথ্য তুলে ধরেন।

Banglabid


পররাষ্ট্রমন্ত্রী বলেন: সব আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। এখন পরিবার ভিত্তিক ভেরিফিকেশন ফর্ম পূরণ করা শুরু হয়েছে। পরিবারের প্রধান এই ফর্মে তার পরিবারের সদস্যদের নাম-তথ্যাদি লিখবেন। প্রত্যাবাসনে বাংলাদেশের সঙ্গে থাকতে ইউএনএইচসিআর এর সমঝোতা প্রায় চূড়ান্ত। মিয়ানমারও শীঘ্রই এটা করবে।

তিনি আরও বলেন: ভারত,চীন, জাপান রাখাইনে রোহিঙ্গাদের জন্য ঘরবাড়ি নির্মাণ করে দিচ্ছে। এব্যাপারে মিয়ানমারও রাজি হয়েছে।

এ বিষয়ে ভারতের অবস্থান তুলে ধরে ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেন: আমরা বিশ্বাস করি রাখাইনে টেশসই উন্নয়ন সেখানে রোহিঙ্গাদের ফিরে যাওয়ার পরিবেশ নিশ্চিত করবে। এই দৃষ্টিকোণ কফি আনান কমিশনের প্রতিবেদন অনুযায়ী ভারত মিয়ানমারের সঙ্গে একটি ‘রাখাইন এস্টেট ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ নামে প্রকল্পে সম্মত হয়েছে। এর মাধ্যমে রাখাইনে জীবনধারণের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিশ্চিত হবে। রোহিঙ্গাদের পুনর্বাসন করতে হলে রাখাইন রাজ্যে টেশসই উন্নয়ন করা প্রয়োজন।

Reneta

তিনি আরও বলেন: আমরা বিশ্বাস করি যতো দ্রুত সম্ভব প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এই প্রক্রিয়ায় আন্তজার্তিক সম্প্রদায়কে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। সেখানে পরিস্থিতি এবং এদিকে বাংলাদেশের বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখতে হবে। প্রত্যাবাসনের জন্য উপযোগী পরিস্থিতি নিশ্চিত করতে হবে। এজন্য ভারত বাংলাদেশ ও মিয়ানমার দু’পক্ষের সঙ্গেই কাজ করছে।

রোহিঙ্গাদের উদ্বেগ তুলে ধরে বার্নিকাট বলেন, বাংলাদেশ সরকার একটি রোডম্যাপ তৈরি করেছে। সেভাবেই রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে। যুক্তরাষ্ট্ররের পক্ষ থেকে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখা হবে। বাংলাদেশেও উচিৎ মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখা। এটাকে আমরা স্বাগত জানাই।

তিনি বলেন, আমি কক্সবাজার রোহিঙ্গা শিবিরে গিয়ে রোহিঙ্গাদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি তারা ওই ভয়াবহ পরিস্থিতিতে আর ফিরে যেতে চায় না। তাই রোহিঙ্গাদের ফেরত পাঠাতে হলে রাখাইনে স্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করা প্রয়োজন। আমরা সেটার ওপরই জোর দিচ্ছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রোহিঙ্গারোহিঙ্গা প্রত্যাবাসন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নাখালপাড়ার অভিযানে নিহত সব জঙ্গির পরিচয় পাওয়া গেছে

পরবর্তী

দেশে ফিরে গেছেন ম্যাথুজ

পরবর্তী
ছবি: ক্রিকইনফো

দেশে ফিরে গেছেন ম্যাথুজ

মোনায়েম খানের উত্তরসূরিদের দায়িত্ব কেনো নিতে হবে!

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গুম-খুনের শিকার পরিবার পুনর্বাসনে আলাদা অধিদপ্তর গঠনের উদ্যোগ

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

আজ স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আগস্ট ২২, ২০২৬

মির্জা ফখরুলকে নেপালের প্রেসিডেন্টের অভিনন্দন

আগস্ট ২২, ২০২৬

রাজধানীতে মেঘলা আকাশ, কমবে দিনের তাপমাত্রা

আগস্ট ২২, ২০২৬

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন ও রদবদলের প্রজ্ঞাপন জারি

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT