চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা নির্যাতন: যে কারণে নীরব শান্তিতে নোবেল জয়ী অং সান সু চি

নাসিমুল শুভ নাসিমুল শুভ
৮:৪২ পূর্বাহ্ণ ২৬, নভেম্বর ২০১৬
আন্তর্জাতিক
A A

প্রমাণ ছাড়া মিয়ানমারের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলতে নিষেধ করেছেন দেশটির ক্ষমতাসীন দলের নেত্রী এবং শান্তিতে নোবেল জয়ী অং সান সু চি। দু’টি কারণে সু চি এমন কথা বলেছেন বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্কের থিংক ট্যাঙ্ক হিসেবে পরিচিত ‘চাথাম হাউজ’-এর এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ জশুয়া ওয়েব।

তার মতে, হয় সু চি সেনাদের নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন না কিংবা পারছেন না।

মিয়ানমারে রোহিঙ্গাদের হত্যা, ধর্ষণ, বাড়িঘর পুড়িয়ে দেয়ার খবর বিশ্বগণমাধ্যমে গুরুত্ব দিয়ে প্রচারিত হলেও শান্তিতে নোবেল জয়ী সু চি কোনো পদক্ষে না নেয়ায় হতাশ বিশ্ব। উঠেছে নিন্দার ঝড়।

সু চির এই নিরবতার পেছনের কারণ বিশ্লেষণের চেষ্টা করতে গিয়ে জশুয়া ওয়েব ‘দ্য ইন্ডিপেন্ডেন্ট’-এ লিখেছে, ‘দেশটিতে সু চির দল গত নির্বাচনে সেনা সরকার সরিয়ে গণতন্ত্র আনায় আনন্দের তলায় চাপা পড়েছে একটি চরম সত্য। এই সত্যটা হলো মিয়ানমারের মুসলিম বিদ্বেষ। রাখাইন প্রদেশে এই সাম্প্রদায়িকতাই মাথা চাড়া দিচ্ছে। সেখানে বৌদ্ধ ধর্ম কেন্দ্রীক ‘মা বা থা ’ নামের এক উগ্র জাতীয়তাবাদী তৎপরতার শিকার হচ্ছে রোহিঙ্গা মুসলিমরা।’

সু চি’র সরকারও এই জাতীয়তাবাদে বিশ্বাসী বলেই রোহিঙ্গাদেরকে বাংলাদেশ থেকে আসা ‘অবৈধ অভিবাসী’ বলছে। দেশটিতে তথাকথিত গণতন্ত্র আসলেও সেনা শাসনের এই শেখানো বুলি আওড়াচ্ছে সু চি’র সরকার।suu-kii

নামমাত্র গণতন্ত্র আসলেও দেশটির সেনাবাহিনীর সঙ্গে সু চি’র সম্পর্কটা বেশ অস্পষ্ট। ২০০৮ সালে মিয়ানমারের সংবিধানে প্রণীত বিধান অনুযায়ী প্রতিরক্ষা, স্বরাষ্ট্র এবং সীমান্ত সম্পর্কের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় আছে সেনা দখলে। আর এখানেই সু চি’র সক্ষমতা নিয়ে প্রশ্ন জাগে।’

Reneta

দীর্ঘদিন সেনা শাসিত দেশটিতে দুর্নীতি, সশস্ত্র সংঘাত এবং মারাত্মক হারে মানবাধিকার লঙ্ঘনের যে চর্চা চলে এসেছে তা থেকে বেরিয়ে এসে আইনের শাসন প্রতিষ্ঠা হওয়া উচিত বলে মনে করেন চাথাম হাউজের এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ জশুয়া।

তবে চলমান রোহিঙ্গা বিরোধী অভিযানকে একেবারে অযৌক্তিক হিসেবে উড়িয়ে দেয়ার সুযোগ নেই বলে মনে করেন তিনি। কারণ দীর্ঘ দিন ধরেই রোহিঙ্গা মুসলিমদের মধ্যে জঙ্গিবাদে জড়ানোর প্রবণতা আছে।

মিয়ানমার সরকারের ধারণা অক্টোবরে ৯ জন সীমান্তররক্ষীকে জঙ্গিরাই হত্যা করে। এ বিষয়ে বলতে গিয়ে বাংলাদেশে সাম্প্রতিক জঙ্গি হামলার কথাও উল্লেখ করেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত বহিষ্কার করেছে

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের অর্থনীতি ও সামরিক সক্ষমতা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে: মার্কো রুবিও

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলার আর্থিক সহায়তা চাইল পাকিস্তান

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

দিনাজপুরে অটোরিকশা-নসিমনের সংঘর্ষে চালক নিহত

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

নিরাপত্তাজনিত কারণে দিল্লি মেট্রোর ১৬ স্টেশন বন্ধ

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT