চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা: জাপানি রাষ্ট্রদূতের মন্তব্যে মানবাধিকার কর্মীদের নিন্দা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১১ অপরাহ্ণ ১৫, জানুয়ারি ২০২০
আন্তর্জাতিক
A A
রোহিঙ্গা-মিয়ানমার-ইইউ

‘মিয়ানমারের সেনাবাহিনী গণহত্যার উদ্দেশ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর হামলা চালায়নি’, ইয়াঙ্গুনে স্থানীয় গণমাধ্যমের কাছে জাপানের রাষ্ট্রদূত ইছিরো মারুয়ামার করা এমন মন্তব্যের নিন্দা জানিয়েছেন টোকিওভিত্তিক মানবাধিকার কর্মীরা।

বুধবার তার ওই বক্তব্যের বিরুদ্ধে টোকিওভিত্তিক মানবাধিকার সংগঠন এ নিন্দা জানায়।

গত ডিসেম্বরে ইয়াঙ্গুনে স্থানীয় গণমাধ্যমকে জাপানের রাষ্ট্রদূত ইছিরো মারুয়ামা বলেছিলেন: আমি মনে করি না মিয়ানমারের সেনাবাহিনী সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর গণহত্যায় প্রতিজ্ঞাবদ্ধ ছিল বা গণহত্যার উদ্দেশ্য নিয়েই হামলা চালিয়েছে।

Banglabid

অন্যদিকে রাষ্ট্রদূতের বক্তব্যের সমালোচনা করে জাপানভিত্তিক বার্মিজ রোহিঙ্গা অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট বলেন: রাষ্ট্রদূতের মন্তব্য ‘বিরক্তিকর’ ছিল। তার বক্তব্যে খুব হতাশ হয়েছি এবং দয়া করে রোহিঙ্গা জনগণকে সাহায্য করতে আবারও জাপান সরকারের কাছে আবেদন করছি। অপরাধীদের পাশে না দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন: জাপান সরকার এখনো সহযোগিতা করছে না। মিয়ানমারের বিরুদ্ধে নেয়া জাতিসংঘের কার্যক্রমকেও সমর্থন দিচ্ছে না।

জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে রয়টার্স জানায়: রাষ্ট্রদূতের ওই মন্তব্যের অর্থ এই নয় যে, চলমান মামলার আগেই কোনো সিদ্ধান্ত খোঁজা বা রায় দেয়া। বরং মিয়ানমারে কাজ করার সুবাদে রাষ্ট্রদূত তার ব্যক্তিগত মত প্রকাশ করেছেন।

Reneta

রাখাইন রাজ্যে মিয়ানমারের সেনাবাহিনী গণহত্যা চালিয়েছে, এমন অভিযোগে গত বছরের ১১ নভেম্বর আন্তর্জাতিক বিচারিক আদালতে মামলা দায়ের করে পশ্চিম আফ্রিকার ছোট্ট মুসলিম দেশ গাম্বিয়া।

রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর মিয়ানমারের গণহত্যা মামলায় ২৩ জানুয়ারি অন্তর্বর্তী আদেশ দেবে নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।

মিয়ানমার সেনাবাহিনীর গণহত্যা, হত্যা, ধর্ষণ ও নিপীড়নের মুখে সর্বশেষ ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে সাড়ে ১১ লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রোহিঙ্গারোহিঙ্গা জনগোষ্ঠী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যবিপ্রবি’র উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ

পরবর্তী

‘নগদ’ এর সাথে লেকবাজারের চুক্তি সাক্ষর

পরবর্তী

‘নগদ’ এর সাথে লেকবাজারের চুক্তি সাক্ষর

বাংলাদেশে চলন্ত বাসে ধর্ষণের ঘটনা, লজ্জাজনক পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

৫ বছরের শিশু ধর্ষণের শিকার, ধর্ষক কারাগারে

সর্বশেষ

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ হতে পারে যে কারণে

আগস্ট ১৯, ২০২৬

‘রাজনীতির সদরে-অন্দরে’ বইয়ের মোড়ক উন্মোচন

আগস্ট ১৯, ২০২৬

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

আগস্ট ১৯, ২০২৬

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT