চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা ক্যাম্প পরির্দশনে ইউএনএইচসিআর প্রধান

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
১০:৫৯ অপরাহ্ণ ২২, মে ২০২২
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর প্রধান ফিলিপ্পো গ্রান্ডি। 

রোববার (২২ মে) তিনি কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান। সেখানে ইউএনএইচসিআর পরিচালিত একটি কমিউনিটি সেন্টারে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সঙ্গে তাদের চাহিদা, চ্যালেঞ্জ এবং ভবিষ্যতের প্রত্যাশা নিয়ে তিনি মতবিনিময়ে অংশ নেন। এসময় রোহিঙ্গা প্রতিনিধিরা তাদের বক্তব্য তুলে ধরেন।

এছাড়াও উখিয়ায় করোনা মোকাবেলায় প্রতিষ্ঠিত বিশেষায়িত হাসপাতাল পরিদর্শনের পাশাপাশি ক্যাম্প এলাকা ঘুরে দেখেন ফিলিপ্পো। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত, ফিলিপ্পো গ্রান্ডি সফর সঙ্গী ইউএনএইচসিআর এর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক ইন্দ্রিকা রাতওয়াত এবং হাই কমিশনারের সিনিয়র উপদেষ্টা হারভে ডি ভিলারোশে এসময় উপস্থিত ছিলেন।

ক্যাম্প পরিদর্শনে ফিলিপ্পো গ্রান্ডি  রোহিঙ্গাদের বর্তমান অবস্থা ও তাদের সুযোগ সুবিধা আগের চেয়ে বেড়েছে উল্লেখ করে সন্তুষ্টি প্রকাশ করেছেন বলে জানিয়েছেন  শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত। তবে ফিলিপ্পো গ্রান্ডি সাংবাদিকদের সঙ্গে কোন কথা বলেননি। ক্যাম্পেও এদিন সাংবাদিক প্রবেশের অনুমতি দেয়নি সংশ্লিষ্টরা।

এর আগে, ২১ মে কক্সবাজার পৌঁছে জেলা প্রশাসক মামুনুর রশীদের সাথে মতবিনিময় করেন জাতিসংঘের ১১তম শরণার্থী বিষয়ক এই হাই কমিশনার।

Reneta

মঙ্গলবার তিনি ভাসানচর পরিদর্শন করবেন, একইদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার সাক্ষাত করার কথা রয়েছে।

এর আগে ২০১৯ সালে বাংলাদেশে এসেছিলেন ফিলিপ্পো গ্রান্ডি, তিনি ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত  ইউএনএইচসিআর-এর প্রধানের দায়িত্ব থাকবেন বলে জানা গেছে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিএনপি এবারও নির্বাচনে আসবে: কাদের

পরবর্তী

মুজিববর্ষের সব প্রকাশনা বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টকে হস্তান্তর

পরবর্তী

মুজিববর্ষের সব প্রকাশনা বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টকে হস্তান্তর

শেষদিনের নাটকীয়তায় চ্যাম্পিয়ন ম্যানসিটি

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT