চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের সংষর্ষ: গ্রেপ্তার ১৬

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৭:০৪ অপরাহ্ণ ১০, অক্টোবর ২০২০
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্পে রোহিঙ্গাদের দুই গ্রুপে সংষর্ষের ঘটনায় জড়িত ১৬ জন রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)।

কক্সবাজারস্থ এপিবিএন-১৬ ব্যাটালিয়ানের অধিনায়ক পুলিশ সুপার মো. হেমায়েতুর রহমান জানিয়েছেন, শনিবার সকালে উখিয়ার বালুখালী চেকপোস্ট ও সোনার পাড়া চেকপোস্টে পৃথক অভিযানে এসব রোহিঙ্গা সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হয়েছে।

তিনি জানান, গ্রেপ্তাররা কুতুপালং ক্যাম্পে রোহিঙ্গাদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় জড়িত ছিল। তারা গ্রেপ্তারের ভয়ে ক্যাম্প ছেড়ে পালিয়ে যাচ্ছিল।

হেমায়েতুর বলেন, শনিবার সকালে এপিবিএন এর উখিয়ার বালুখালী চেকপোস্টের সদস্যরা তল্লাশি চালিয়ে ক্যাম্প থেকে পালানোর সময় ৪ টি রামদাসহ জিয়াউর রহমান (৩০), মো. উসমান (৩০), সৈয়দ উল্লাহ (২৮) ও মো. রফিক (৩০) নামের ৪ জন রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। সম্প্রতি কুতুপালং ক্যাম্পে সংঘটিত দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় তারা জড়িত ছিল। তারা উখিয়ার বালুখালী ক্যাম্পের বিভিন্ন ব্লকের বাসিন্দা।

এদিকে শনিবার সকালে উখিয়ার সোনার পাড়া চেকপোস্টে তল্লাশীকালে ১২ জন রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয় বলে কক্সবাজারস্থ এপিবিএন-১৬ ব্যাটালিয়ানের অধিনায়ক (এসপি) মো. হেমায়েতুর রহমান।

তিনি বলেন, সম্প্রতি কুতুপালং ক্যাম্পে রোহিঙ্গাদের দুইগ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার সন্ত্রাসীরা জড়িত ছিল। এ ঘটনায় দায়ের মামলায় গ্রেপ্তার এড়াতে তারা ক্যাম্প এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছিল।

Reneta

গ্রেপ্তার হওয়াদের মধ্যে রয়েছেন এজাজুল হক (৬০), রহমত উল্লাহ (২৯), সোনা মিয়া (২১), রশিদ উল্লাহ (১৫), ইয়াচের (২১), উসমান (২১), ইসমাঈল (১৬), কবির আহম্মদ (৪০), সুলতান আহম্মেদ (৪০), আইয়ুব সালাম (২৫), আবুল কাশেম (১৮), মো. রফিক উল্লাহ।

গ্রেপ্তার হওয়া এসব রোহিঙ্গা সন্ত্রাসীদের সংশ্লিষ্ট মামলায় আসামি দেখিয়ে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এপিবিএন-১৬ ব্যাটালিয়ানের এই অধিনায়ক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্যাম্পরোহিঙ্গারোহিঙ্গা ক্যাম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT