কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ছুরিকাঘাতে মনির হোসেন (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন।
গতকাল বুধবার রাত ৮টার দিকে উখিয়ার জামতলী এফডিএমএন ক্যাম্প-১৫ এর এইচ ব্লকে এ ঘটনা ঘটে। এপিবিএন সদস্যরা এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দু’জনকে আটক করেছে।
ক্যাম্প-১৫ এর বাসিন্দা মৌলভী মনির হোসেনকে পূর্ব শত্রুতার জেরে পার্শ্ববর্তী কেফায়েত উল্লাহ গং পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আহতকে এমএসএফ হাসপাতাল ক্যাম্প-১৫ এ নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
৮-এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে। ইতোমধ্যেই ঘটনার সাথে জড়িত দুই জনকে আটক করা হয়েছে। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।








