চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা ক্যাম্পে গোয়েন্দা নজরদারি কতটুকু?

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
১০:৫৪ অপরাহ্ণ ৩০, আগস্ট ২০১৯
সম্পাদকীয়
A A
রোহিঙ্গা-সমাবেশ

রোহিঙ্গা প্রত্যাবাসন বিফল হওয়ার ক্ষেত্রে মিয়ানমারের খামখেয়ালির সাথে এখন রোহিঙ্গাদের আবদারও যোগ হয়েছে। রোহিঙ্গা ঢলের ২ বছর উপলক্ষে তারা এসব আবদারের কথা জানিয়েছে। এছাড়া প্রত্যাবাসনের জন্য নির্ধারিত দিনেও তারা এসব দাবি-দাওয়া পেশ করেছে। এসব অজুহাতে নির্ধারিত দিনে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া সফল হয়নি।

রোহিঙ্গাদের এসব আবদারের ক্ষেত্রে শুরু থেকেই তাদেরকে কেউ কেউ ইন্ধন দিচ্ছে বলে অভিযোগ রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনও বিষয়টি স্বীকার করেছেন।

তিনি বলেছেন: যেসব বেসরকারি সংস্থা (এনজিও) শর্তের বাইরে গিয়ে রোহিঙ্গাদের নানাভাবে ইন্ধন দিচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রোহিঙ্গাদের জন্য কেউ কেউ দা–কুড়াল বানাচ্ছে। যারা এটা করছে, তাদের শাস্তি দেওয়া হবে।

Banglabid

রোহিঙ্গা ঢলের ২ বছর উপলক্ষে কক্সবাজারে তাদের বড় একটি সমাবেশ হওয়া প্রসঙ্গে যৌক্তিক প্রশ্ন তুলেছেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন: এত বড় শোডাউন হলো, লক্ষ লক্ষ টাকা খরচ হলো। কারও জাতীয় আইডি নাই, কিন্তু সবার হাতে সেলফোন আসল কোত্থেকে?

পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের সাথে একমত পোষণ করে আমরাও প্রশ্ন করতে চাই, বায়োমেট্রিক এবং জাতীয় পরিচয়পত্র ছাড়া রোহিঙ্গাদের হাতে হাতে মোবাইল ফোন এলো কিভাবে? এছাড়া রোহিঙ্গা ক্যাম্পের জন্য বানানো দা-কুড়াল কারা বানালো? এ বিষয়গুলোকে আমরা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলেই মনে করি। এর সঙ্গে যারা জড়িত, তাদেরকে শিগগিরই খুঁজে বের করতে হবে।

এই অপরাধের সঙ্গে কারা জড়িত, পররাষ্ট্রমন্ত্রী অবশ্য সেই বিষয়েও বলেছেন। তার দাবি, এগুলো বিভিন্ন এনজিও সাপ্লাই দিয়েছে, বড় বড় বিলবোর্ড বানিয়েছে, ডিজিটাল ব্যানার দিয়েছে, লিফলেট বানিয়েছে। কেউ কেউ দা-কুড়াল বানাচ্ছে তাদের জন্য। আমরা তাদের আইডেনটিফাই করেছি, যে প্রতিষ্ঠান দা-কুড়াল বানাচ্ছে, আমরা তাদের শাস্তি দেব।

Reneta

বরাবরের মতো আমরা বলতে চাই, রোহিঙ্গা সমস্যা মিয়ানমারের সৃষ্টি তাই এর সমাধানও মিয়ানমারকে করতে হবে। রোহিঙ্গাদের দাবি-দাওয়া থাকলে সেগুলো মিয়ানমার কর্তৃপক্ষকে শিগগিরই পূরণ করতে হবে। প্রয়োজনে রাখাইনে নিজ ভূমিতে ফিরে গিয়ে রোহিঙ্গারা সেসব দাবি-দাওয়া আদায় করবে। এজন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে দায়িত্বশীল ভূমিকা গ্রহণ করতে হবে।

রোহিঙ্গাদের আবদারের সুরকে মিয়ানমার যেন এমন পর্যায়ে নিয়ে যেতে না পারে যে, আমরা রোহিঙ্গাদের ফেরাতে চাইলেও তারা আসছে না। এখন আমরা কী করতে পারি? এজন্য জোরালো কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। আর রোহিঙ্গাদেরও যে যেকোনো মূল্যে রাখাইনে ফিরতে হবে, এ বিষয়টাও কঠোরভাবে বুঝিয়ে দিতে হবে। এই নীতির বাইরে কোনো পক্ষ যদি রোহিঙ্গা ক্যাম্পে কার্যক্রম পরিচালনা করে, তাহলে তাদেরকেও কঠোর শাস্তির আওতায় আনতে হবে।

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ এখনও কঠোর অবস্থান না নিলে পরিস্থিতি আরও জটিল হবে বলেই আমাদের শঙ্কা। রোহিঙ্গা ক্যাম্পগুলোকে ঘিরে নানা ধরনের সন্ত্রাসী ও জঙ্গি তৎপরতা, দেশি-বিদেশি বিভিন্ন গোষ্ঠীর উস্কানি ও অপরাধমূলক কর্মকাণ্ডের খবর ইতোমধ্যেই জাতীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে আসতে শুরু করেছে। এসব অপতৎপরতা দীর্ঘমেয়াদে এই অঞ্চলের জন্য হুমকি হয়ে উঠবে।

এসব বিষয় বিবেচনায় রেখে রোহিঙ্গা ক্যাম্পকে আরও বেশি গোয়েন্দা নজরদারির আওতায় আনা এবং তাদের প্রত্যাবাসনে যথাযথ ভূমিকা গ্রহণ করতে আমরা সরকারের সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রোহিঙ্গারোহিঙ্গা ক্যাম্পরোহিঙ্গা প্রত্যাবাসনসম্পাদকীয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মাঠে নামার আগেই রিয়ালের জন্য সুখবর পিএসজির!

পরবর্তী

বৌদ্ধ ভিক্ষু হত্যা: জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা প্রতিরোধ মোর্চার নিন্দা

পরবর্তী

বৌদ্ধ ভিক্ষু হত্যা: জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা প্রতিরোধ মোর্চার নিন্দা

কড়া নিরাপত্তায় আজ আসামে নাগরিক তালিকা প্রকাশ

সর্বশেষ

নেপালের জন্য পর্যটকদের কাছে মনীষার আকুতি

সেপ্টেম্বর ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT