চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারে গোলাগুলিতে নিহত ১

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
১২:১৮ অপরাহ্ণ ১০, জানুয়ারি ২০২১
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের টেকনাফের চাকমারকুল রোহিঙ্গা শিবিরে দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে নুর হাকিম (২৭) নামে এক রোহিঙ্গা নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১০ রোহিঙ্গা।

রোববার এ তথ্য নিশ্চিত করেছেন ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি তারিকুল ইসলাম।

নিহত নুর হাকিম টেকনাফের হোয়াইক্যংয়ের চাকমারকুলের ২১ নাম্বার ক্যাম্পের সি-ব্লকের বাসিন্দা হোসেন আলীর ছেলে।

স্থানীয় ও এবিপিএন সূত্র বলছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২১ নাম্বার ক্যাম্পের রোহিঙ্গাদের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। এরই মধ্যে রোববার ভোররাতে দুইপক্ষ গোলাগুলিতে জড়িয়ে পড়ে। এতে নুর হাকিম নিহত হয়। আহত আরও ১০ রোহিঙ্গা।

১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি তারিকুল ইসলাম আরও বলেন, দুইপক্ষের গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে তার শরীরে গুলির চিহ্ন পাওয়া যায়নি। হয়তো পালিয়ে যাওয়ার পথে কোন একটা বড় আঘাতের কারণে তার মৃত্যু হতে পারে। আহত আরও ১০ রোহিঙ্গাকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

উখিয়ায় রোহিঙ্গার হাতে স্থানীয় দোকান কর্মচারি খুন
কক্সবাজারের উখিয়ায় ফোরকান আহমদ ওরফে কালু (২২) নামের এক স্থানীয় দোকান কর্মচারিকে জবাই করে টাকা লুট করে নিয়ে পালিয়েছে অপর সহযোগী রোহিঙ্গা কর্মচারি।

Reneta

রোববার ভোররাতে কক্সবাজারের উখিয়া উপজেলার কোটবাজার দক্ষিণ ষ্টেশনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত দোকান কর্মচারি উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের তেলিপাড়া এলাকার বশির আহমদের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, উখিয়ার কোটবাজার দক্ষিন ষ্টেশনের স্থানীয় ব্যবসায়ী শাহ আলমের মালিকানাধীন একটি ডেকোরেশনের দোকানে দীর্ঘদিন ধরে স্থানীয় ও রোহিঙ্গা কর্মচারিরা কাজ করত। একারণে রাতে এক সাথে ওই ডেকোরেশনের দোকানে ঘুমাতো।

রোববার ভোররাতের যেকোন সময়ে স্থানীয় কর্মচারি ফোরকান আহমদ ওরফে কালু (২২) কে ঘুমন্ত অবস্থায় জবাই করে হত্যা করে অপর রোহিঙ্গা কর্মচারি। এসময় দোকানে থাকা ৪৫ হাজার নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। পালিয়ে যাওয়া রোহিঙ্গা কর্মচারির পরিচয় জানা সম্ভব হয়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছে।

উখিয়া থানার ওসি আহমদ সঞ্জুর মোরশেদ জানান, খবর পেয়ে পুলিশ রোববার বেলা ১১টার দিতে মৃতদেহটি উদ্ধার করেছে। ধারনা করা হচ্ছে টাকার লোভে তাকে হত্যা করা হয়েছে। আসামীদের ধরার চেষ্টা চলছে। দোকান মালিক শাহ আলমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ময়না তদন্তের জন্য মৃতদেহটি কক্সবাজার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজারটেকনাফরোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

জুলাই ৩, ২০২৬

ভোটগ্রহণ শেষ, এখন অপেক্ষা ফলাফলের

জুলাই ৩, ২০২৬

প্রতিদিন মেসিকে ‘উপভোগ’ করুন

জুলাই ৩, ২০২৬

পর্তুগালে আগুন-বাতাসের তাণ্ডব: নিয়ন্ত্রণে লড়ছেন ১২০০-এর বেশি দমকলকর্মী

জুলাই ৩, ২০২৬

রাউন্ড ষোলোতে মূল নাটকীয়তা অপেক্ষা করছে: স্বপন কুমার

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT