চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা ক্যাম্পে অশনিসংকেত

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
১০:৪৫ অপরাহ্ণ ২৩, সেপ্টেম্বর ২০২০
সম্পাদকীয়
A A

রোহিঙ্গা ক্যাম্পে অপরাধ প্রবণতা দিন দিন বাড়ছেই। মিয়ানমারে তাদের নিজ ভূমিতে প্রত্যাবাসন না হওয়ায় রোহিঙ্গারা প্রতিনিয়ত নানা ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে। এর সর্বশেষ প্রমাণ পাওয়া গেল বুধবার।

চ্যানেল আই অনলাইনের প্রতিবেদনে জানা যায়, ‌‘‘কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রসহ মো: রবিউল ইসলাম (২৫) নামের এক যুবককে আটক করেছে আর্মড ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা। বুধবার (২৩ সেপ্টেম্বর ) ভোর রাতে টেকনাফ উপজেলার নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের আই ব্লকের পশ্চিমে পাহাড়ে অভিযান চালিয়ে অস্ত্রসহ এ যুবককে আটক করা হয়।

একপর্যায়ে আসামি রবিউল ইসলামের স্বীকারোক্তি অনুযায়ী কালো পলিথিনে মোড়ানো অবস্থায় একটি সাটারগান ও ৩৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সে রোহিঙ্গা সন্ত্রাসী খালেক বাহিনীর সদস্য বলেও জিজ্ঞাসাবাদে জানিয়েছে। রবিউল দীর্ঘদিন ধরে অন্যান্য সহযোগীদের সঙ্গে পাহাড়ে অবস্থান করে ডাকাতি অপহরণসহ বিভিন্ন অপরাধে লিপ্ত রয়েছে।’’

এ খবর নিঃসন্দেহে আমাদের জন্য শঙ্কার। আমরা শুরু থেকেই এ বিষয়ে শঙ্কার কথা জানিয়ে আসছি। রোহিঙ্গা প্রত্যাবাসন না হলে স্বাভাবিকভাবেই সন্ত্রাসবাদের উত্থান হবে, যা কখনোই কাম্য নয়। আর এ সন্ত্রাসবাদের শিকার শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়াসহ পুরো বিশ্বই এতে ক্ষতিগ্রস্ত হবে। রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রের ঝনঝনানি এ অশনিসংকেতের বার্তা বহন করে।

রোহিঙ্গা প্রত্যাবাসনে এজন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও গুরুত্ব সহকারে নজর দিতে হবে। কারণ, এ সংকট দীর্ঘস্থায়ী হলে তা বিশ্বের জন্য ভালো ফল বয়ে আনবে না।

আমরা বরাবরের মতো আবারও বলতে চাই, রোহিঙ্গা সংকট মিয়ানমারের সৃষ্টি, এর সমাধানও মিয়ানমারকে করতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের মানবিক আহ্বানে সাড়া দিয়ে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার খেসারত বাংলাদেশের পক্ষে বছরের পর বহন করা সম্ভব নয়। বিশ্বব্যাপী এ ইস্যুকে সামনে রেখে সন্ত্রাসবাদ মাথাচাড়া দিয়ে ওঠার আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারকে বাধ্য করতে আমরা সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রোহিঙ্গাসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ইউরোভিশনে প্রথমবার বাংলাদেশ

জুলাই ২৩, ২০২৬

আসরে প্রথম হার দেখল মিরাজদের গল গ্যালান্টস

জুলাই ২২, ২০২৬

প্রকল্প বাস্তবায়নের গতি বাড়িয়ে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ২২, ২০২৬

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

জুলাই ২২, ২০২৬

মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটিতে গ্যাস সংকট

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT