চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
১০:১৫ পূর্বাহ্ণ ০৮, নভেম্বর ২০২১
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের উখিয়ায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের একটি পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব-১৫। ওই কারখানাটিতে অভিযানের সময় রোহিঙ্গা সন্ত্রাসীদের সঙ্গে র‌্যাবের চার ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ চলে। সেখান থেকে আটক করা হয় অস্ত্র তৈরির তিন রোহিঙ্গা কারিগরকে।

ভোরে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের এক্সটেনশন ফোরের পাশের একটি পাহাড়ে অভিযান চালিয়ে কারখানা থেকে ১০টি দেশিয় অস্ত্র, অস্ত্র তৈরীর সরঞ্জাম উদ্ধার করা হয়। এসময়  অস্ত্র কারিগর কুতুপালং সি ব্লকের বাইতুল্লাহ (১৯), তার ভাই হাবিব উল্লাহ (৩২) ও একই ক্যাম্পের জি ব্লকের মোহাম্মদ হাছুন (২৪) কে আটক করা হয়।

র‍্যাব-১৫ অধিনায়ক লে. কর্ণেল খায়েরুল ইসলাম জানান, খবর ছিল দীর্ঘদিন ধরে একটি চক্র এ ক্যাম্পের গহীন বনে কারখানা তৈরি করে অস্ত্র বানিয়ে আসছিল। আর এই কারখানা থেকে  রোহিঙ্গা সন্ত্রাসীদের কাছে অস্ত্র সরবরাহ করা হচ্ছিল। এমন তথ্যের উপর ভিত্তি করে গতকাল মধ্যরাত থেকে আজ ভোর পর্যন্ত উখিয়ার কুতুপালং ক্যাম্পের এক্সটেনশন ফোরে গহীন পাহাড়ে অভিযান চালায় র‌্যাব।

তিনি বলেন, তথ্য অনুযায়ী কারখানাটি শনাক্ত করে সেখানে অভিযান চালাতেই র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায় রোহিঙ্গা সন্ত্রাসীরা। চার ঘণ্টার বেশি সময় গুলিবিনিময়ের পর কারখানাটি নিয়ন্ত্রণে নেয়া হয়। পরে সেখান থেকে চিহ্নিত হয় অস্ত্র কারখানা, জব্দ করা হয় ১০টি অস্ত্র, বিপুল পরিমাণ অস্ত্র তৈরীর সরঞ্জাম।

লে. কর্ণেল খায়েরুল ইসলাম জানান, গোলাগুলির ফাঁকে বেশ কয়েকজন সন্ত্রাসী পাহাড়ের দিকে পালিয়ে যায়। আটকদের থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গোলাগুলিরোহিঙ্গার‌্যাব
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রেলিয়ায় তাইজুলের চোট: কতটা গুরুতর, এখন কেমন আছেন?

আগস্ট ৭, ২০২৬

শিশু সুরক্ষা মামলায় মেটাকে আরও ৫৬৭ মিলিয়ন ডলার জরিমানা

আগস্ট ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন উদ্যোগ

আগস্ট ৭, ২০২৬

হাসপাতালে মিঠুন চক্রবর্তী, ছুটে গেলেন শুভেন্দু

আগস্ট ৭, ২০২৬

ইউরোপীয় লিগগুলো কেন ইনফান্তিনোর উপর চাপ বাড়াচ্ছে?

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT