বাংলাদেশ

রোহিঙ্গা ক্যাম্পের চারপাশে কাঁটাতারের বেড়া দেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা ক্যাম্পের অস্বাস্থ্যকর পরিবেশের ছবি, দূষিত পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা ক্যাম্পের অস্বাস্থ্যকর পরিবেশে দূষিত পরিস্থিতির ছবি, যেখানে ঝুঁকিপূর্ণ আবাসন ও আবর্জনা ছড়িয়ে রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা ক্যাম্পের চারপাশে কাঁটাতারের বেড়া দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। এছাড়াও ক্যাম্পের চারপাশে ওয়াচ টাওয়ার তৈরি ও সিসিটিভি লাগানো হবে বলে উল্লেখ করছেন তিনি।

বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী তার দফতরে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা শেষে এ কথা বলেন।

রোহিঙ্গা ক্যাম্পে কাঁটাতারের বেড়া নির্মাণের সিদ্ধান্ত প্রসঙ্গে জানতে চেয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা এবং ইউরোপীয় দেশগুলো। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে বৈঠকে এ বিষয়ে তাদের উদ্বেগের কথা জানানো হয়।

পরে মন্ত্রী জানান, ক্যাম্পে বসবাসকারী ১১ লাখ রোহিঙ্গার নিরাপত্তার স্বার্থেই সরকার কাঁটাতারের বেড়া নির্মাণ করতে চায়।

মিয়ানমারে ফেরত যাওয়ার আগ পর্যন্ত তারা যেন মানবপাচারকারী কিংবা আন্তর্জাতিক সন্ত্রাসীদের খপ্পরে না পড়ে সেজন্যই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিষয়:ওয়াচ টাওয়ার কাটাতারের বেড়া রোহিঙ্গা ক্যাম্প সিসিটিভি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…