চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা ক্যাম্পের এনজিওদের বিরুদ্ধে স্থানীয়দের মানববন্ধন

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৭:০০ অপরাহ্ণ ১৭, জানুয়ারি ২০১৯
কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত এনজিওদের প্রতিহত করতে আন্দোলনের ঘোষণা দিয়েছে স্থানীয়রা। রোহিঙ্গা ক্যাম্পে কাজ করা এনজিওতে স্থানীয়দের গণ ছাটাই বন্ধে ও চাকরিতে অগ্রাধিকার দেয়ার দাবিতে এই আন্দোলনের ঘোষণা দেয়া হয়।

বৃহস্পতিবার কক্সবাজারের উখিয়ার কোটবাজার স্টেশনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে এই আন্দোলনের ডাক দেয়া হয়। অধিকার বাস্তবায়ন কমিটি উখিয়ার উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

রোহিঙ্গা ক্যাম্পে স্থানীয়দের গণহারে ছাটাই বন্ধে, চাকরি ফেরত ও চাকরিতে অগ্রাধিকার দেয়ার জন্য রোহিঙ্গা অধ্যুষিত উখিয়ার কোটবাজার স্টেশনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে রোহিঙ্গা এনজিওতে চাকুরিচ্যুত, চাকরি না পাওয়া যুবক ও স্থানীয় যুব সমাজ অংশ গ্রহণ করে। মানবন্ধনে বক্তারা এনজিওগুলো স্থানীয়দের চাকরি ফেরত না দিলে এনজিওদের প্রতিরোধ করার ঘোষণা দেয়া হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত এনজিওগুলোতে স্থানীয়দের গণহারে ছাটাই করছে। রোহিঙ্গা প্রত্যাবাসন ঠেকাতে দেশি-বিদেশি এনজিও পরিকল্পিতভাবে স্থানীয়দের চাকরি থেকে ছাটাই করছে। এছাড়াও রোহিঙ্গা ক্যাম্পে নতুন নতুন চাকরির ক্ষেত্রে স্থানীয়দের বাদ দিয়ে এনজিওর কর্তারা বিশেষ সুবিধা নেয়ার মাধ্যমে তাদের স্বজন ও নিজস্ব লোকদের চাকরি দিচ্ছে।

এসময় বক্তারা আরও বলেন, রোহিঙ্গা ক্যাম্পে চাকরি স্থানীয়দের অধিকার। অধিকার আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

অধিকার বাস্তবায়ন কমিটি উখিয়ার আহবায়ক শরিফ আজাদের সভাপতিত্ব সমাবেশে বক্তব্য রাখেন, প্রবীণ রাজনীতিবিদ ইউনুস চৌধুরী, যুবনেতা ইমরুল কায়েস চৌধুরী, ‘আমরা কক্সবাজারবাসী সংগঠনের সমন্বয়ক যুবনেতা কলিম উল্লাহ, শ্রমিক নেতা এইচ এম নজরুল ইসলাম, পরিকল্পিত কক্সবাজার আন্দোলনের সমন্বয়ক আব্দুর আলিম নোবেল, শিক্ষক নেতা হাসান জামাল, ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জিকু পাল, অধিকার বাস্তবায়ন কমিটির যুগ্ম আহবায়ক মন্জুর আলম শাহীন, আনোয়ার সিকদার, ছাত্রলীগ নেতা তারেক হোসেন মানিক, সাংবাদিক নেতা মোহাম্মদ জামাল উদ্দিন, ছাত্রনেতা রিদুয়ান সিদ্দিক, অধিকার বাস্তবায়ন কমিটির সদস্য সচিব তৌসিফ চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনজিওরোহিঙ্গা ক্যাম্পসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

নরওয়ে দলে অসুস্থতার মড়ক? যা জানালেন ওডেগার্ড-হালান্ডদের চিকিৎসক

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

২০২৬ সালের বৈশ্বিক প্রবৃদ্ধি কমার আভাস

জুলাই ৯, ২০২৬

জুলাই আন্দোলন-৩: হ/ত্যাযজ্ঞ শুরু হলে গণভবনকে টার্গেট করে ইসলামী ছাত্রশিবির

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আজ প্রকাশ হচ্ছে প্রাথমিক বৃত্তির ফল

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-সন্তানকে হত্যা

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT