চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা ইস্যুতে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস যুক্তরাজ্যের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩১ অপরাহ্ণ ০৫, মার্চ ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

রোহিঙ্গাদের ন্যায় বিচার নিশ্চিত করতে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন যুক্তরাজ্যের বিদায়ী হাইকমিশনার এলিসন ব্লেক।

এদিকে রোহিঙ্গাদের হত্যা ও নির্যাতনের দায়ে মিয়ানমারের বিরুদ্ধে ওআইসি মামলা করলেও প্রত্যাবাসনে এর প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন।

প্রায় দেড় বছর পার হয়ে গেলেও নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের দেশে ফিরিয়ে নেয়ার প্রতিশ্রুতি রাখেনি মিয়ানমার। কক্সবাজারের উখিয়া আর টেকনাফে অস্থায়ী শিবিরে আশ্রয় নেয়া প্রায় ১১ লাখ রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠানোর উদ্যোগে অন্যদের মতো বাংলাদেশের পাশে আছে যুক্তরাজ্যও।

ব্রিটিশ হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালনের মেয়াদ শেষে মঙ্গলবার এলিসন ব্লেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সাথে বিদায়ী সাক্ষাতেও বাংলাদেশের পাশে থেকে রোহিঙ্গাদের ন্যায় বিচার নিশ্চিত করতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা নির্যাতনের বিষয়ে আন্তর্জাতিক আদালতে ওআইসির রেজুলেশন অনুমোদনকে ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশ।

বৈঠকে যুক্তরাজ্যে আশ্রয় নেওয়া বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ সাজা পাওয়া সব অপরাধীকে ফেরত পাঠাতে যুক্তরাজ্যের প্রতি আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী।

Reneta

বিস্তারিত আফরোজা হাসির ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এলিসন ব্লেকরোহিঙ্গা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কোহলির সেঞ্চুরিটা বৃথা গেল না

পরবর্তী

বিএনপিকে নিয়ে সংসদে আলোচনা হোক চায় না বিরোধীদল

পরবর্তী

বিএনপিকে নিয়ে সংসদে আলোচনা হোক চায় না বিরোধীদল

যশোরে শিশু ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত ব্যক্তি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

সর্বশেষ

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের সমাপনী মঞ্চ মাতাবেন টম ক্রুজ-শাকিরাসহ একঝাঁক তারকা

জুলাই ১৯, ২০২৬

ফুটবলের আনন্দ ও উন্মাদনাকে রঙিন করে রাখে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ

জুলাই ১৯, ২০২৬

পরিবেশ রক্ষার সংগ্রাম এগিয়ে নিতে হবে: প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবু

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT