চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা ইস্যুতে সরকার সুবিধাবাদী অবস্থানে: ফখরুল

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
৬:৪৯ অপরাহ্ণ ০৭, সেপ্টেম্বর ২০১৭
রাজনীতি
A A

রোহিঙ্গা ইস্যুতে আওয়ামী লীগ সরকার সুবিধাবাদী অবস্থানে আছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার বিকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ৮ম মৃত্যুবার্ষিকীর এক স্মরণ সভায় তিনি এই মন্তব্য করেন।

ফখরুল বলেন, রোহিঙ্গা প্রশ্নে সমগ্র বিশ্ব যখন এক হয়ে সমস্যা নিরসন করা দরকার, তখন সরকার থাকছে সুবিধাবাদী অবস্থানে। সরকার রোহিঙ্গাদের সহায়তা দিচ্ছে না।

তিনি বলেন, বিএনপি রোহিঙ্গা ইস্যু দ্রুত সমাধান চায়। মিয়ানমারকে আন্তর্জাতিক কূটনীতির মাধ্যমে চাপ দিতে হবে যেন তারা রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাধ্য হয়। হিন্দু-মুসলিম, বৌদ্ধ বুঝি না। তারা মানুষ। এভাবে মানুষ হত্যা মেনে নেয়া যায় না। মানবতা রক্ষায় সমগ্র বিশ্বকে এক হয়ে উদ্যোগ নিতে হবে।

এসময় রোহিঙ্গা ইস্যুতে আগামীকাল বিএনপির ডাকা মানববন্ধন নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এর মন্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ওবায়দুল কাদের বলেছেন, আমরা রোহিঙ্গাদের জন্য মানববন্ধন করতে গিয়ে নিজেরাই নিজেদের সঙ্গে মারামারি করি কিনা তা নিয়ে তিনি চিন্তায় আছেন। আমি বলতে চাই, আওয়ামী লীগ যে পরিমাণ নিজেদের সঙ্গে নিজেদের সংঘর্ষ-সংঘাতে লিপ্ত, তা অন্য কোন দলে নেই। তারাই নিজেদের বিরুদ্ধে নিজেরা সংঘাতে লিপ্ত সবখানে। নিজেরা নিজেদের গুলি করছে, নিজেরা নিজেদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

ফখরুল বলেন, দেশের ধর্ষণ, গুম, খুন, চোরাচালান, দুর্নীতিসহ সকল ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে আওয়ামী লীগ, যার কোন বিচার নেই। এসবকে কেন্দ্র করে তারা নিজেরাই নিজেদের বিরুদ্ধে লিপ্ত হয়েছে।

Reneta

তিনি আরো বলেন, সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান এদেশের অর্থনীতির সংস্কার শুরু করেছিলেন এবং এগিয় নিয়েছিলেন। কিন্তু আওয়ামী লীগ তা ধ্বংস করে দিচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএনপি রোহিঙ্গা ইস্যুরোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রয়োজনীয় সংস্কার না হলে রাজপথে মোকাবেলা হবে বলে জামায়াত আমিরের হুঁশিয়ারি

জুলাই ১৬, ২০২৬

বিশ্বকাপ ঘিরে চ্যানেল আইয়ের ব্যতিক্রমী আয়োজন

জুলাই ১৬, ২০২৬

জিয়াউর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর গ্রেপ্তার

জুলাই ১৬, ২০২৬
ওয়ালটন ক্যাবলসের পুরস্কারপ্রাপ্ত সেরা পরিবেশকদের সঙ্গে ওয়ালটন হাই-টেকের  ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দেশের প্রতিটি বাড়িতে নিরাপদ ও আন্তর্জাতিকমানের ওয়ালটন ক্যাবলস পৌঁছে দেয়ার প্রত্যয়

জুলাই ১৬, ২০২৬

বিএনপি মৌলবাদে বিশ্বাস করে না: চিফ হুইপ

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT