চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘রোহিঙ্গা ইস্যুতে রাশিয়ার অবস্থান নিয়ে কথা বলার সময় আসেনি’

মাহবুব মোর্শেদমাহবুব মোর্শেদ
৮:৩০ অপরাহ্ণ ১৬, সেপ্টেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
ঈদ যাত্রা

ঈদ যাত্রা

রোহিঙ্গা সমস্যা মিয়ানমারের ‘অভ্যন্তরীণ বিষয়ে’ বলে গতকালই রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় বিবৃতি দিয়েছে। তাহলে কি রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশ রাশিয়াকে পাশে পাচ্ছে না? এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন: রোহিঙ্গা ইস্যুতে রাশিয়ার অবস্থান নিয়ে শেষ কথা বলার সময় এখনও আসেনি।

শনিবার আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে অংশ নিতে যাওয়া দলের আওয়ামী লীগের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।

রাশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভাকে বিবৃতিতে জানিয়েছিলেন: এটা মনে রাখা দরকার যে, একটি সার্বভৌম দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার ইচ্ছা কেবল আন্তঃধর্মীয় বিরোধ বাড়িয়ে দিতে পারে।

এ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন: আমাদের প্রতিনিধি দল চীন সফরে যাচ্ছে; সেখানেও রোহিঙ্গা ইস্যুতে কথা হবে।

আগামী শনিবার  চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান নেতৃত্বে ১৯ সদস্যের প্রতিনিধি দল চীন সফরে যাচ্ছে।

এসময় ওবায়দুল কাদের অভিযোগ করে বলেন: রোহিঙ্গা ইস্যুতে বিএনপি জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। ঘটনার ২০ দিন পর তারা ত্রাণ নিয়ে কক্সবাজার গিয়েছিলো। কিন্তু, যাওয়ার আগে স্থানীয় প্রশাসনকেও জানানোর প্রয়োজন মনে করেনি। শুধু মিডিয়াকে জানিয়ে ছিলো।

Reneta

তিনি সন্দেহ প্রকাশ করেন, বিএনপির নিয়ে যাওয়া ট্রাকে আদৌ ত্রাণ ছিলো কিনা?

ওবায়দুল কাদের প্রশ্ন রেখে বলেন: আমাদের অবাক লাগে, লন্ডন বসে খালেদা জিয়া কথা বলছেন! বিবৃতি দিচ্ছেন, আর এই সময়ে বারবার দেশে ফেরার তারিখ পাল্টাচ্ছেন। কেন? তিনি দেশে থাকলে এখন তিনি ত্রাণে অংশ নিতে পারতেন। দেশের বাস্তবতা কি বিদেশে থেকে বোঝা যায়?’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নির্যাতনের শিকার রোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে: তথ্যমন্ত্রী

জুলাই ১০, ২০২৬

দলের ঘুরে দাঁড়ানোর মানসিকতা সম্পর্কে জানি: গার্সিয়া

জুলাই ১০, ২০২৬

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মা নিহত, বাবা-ছেলে আহত

জুলাই ১০, ২০২৬

স্পেনকে হারাতে ‘নিখুঁত ম্যাচ’ খেলতে হবে বেলজিয়ামকে

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: শেখ হাসিনা

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT