চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ-মিয়ানমারের মন্ত্রী পর্যায়ের বৈঠক শুরু

নাসিমুল শুভ নাসিমুল শুভ
১১:১০ পূর্বাহ্ণ ০২, অক্টোবর ২০১৭
বাংলাদেশ
A A
বাংলাদেশ-মিয়ানমার মন্ত্রীদের মধ্যে বৈঠক চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের উপর সেনাবাহিনীর চালানো জাতিগত নিধন ও গণহত্যার কারণে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে অাসতে বাধ্য হওয়ায় চলমান মানবিক সংকট সমাধানের উদ্দেশ্যে বাংলাদেশ-মিয়ানমারের মন্ত্রী পর্যায়ের বৈঠক চলছে। সোমবার সকাল ১১টায় ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বৈঠক শুরু হয়।

বৈঠকে বাংলাদেশে পররাষ্ট্রমন্ত্রী অাবুল হাসান মাহমুদ অালী ও মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চির দপ্তরের মন্ত্রী টিন্ট সোয়ে অংশ নিয়েছেন। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী অাসাদুজ্জামান খান কামাল, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহারিয়ার অালম, পররাষ্ট সচিব শহিদুল হক, বিজিবির মাহাপরিচালক মেজর জেনারেল অাবুল হোসেনসহ অারও অনেকে উপস্থিত রয়েছেন।

এর আগে গত রাতে সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসেছেন মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চির দপ্তরের মন্ত্রী টিন্ট সোয়ে। ২৫ অাগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতা শুরুর পর এখন পর্যন্ত এটিই মিয়ানমারের কোন মন্ত্রীর বাংলাদেশে প্রথম সফর।

তবে কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শনের কোন কর্মসূচি মিয়ানমারের মন্ত্রীর এই সফরে নেই। এই বৈঠক শেষেই তার দেশে ফিরে যাওয়ার কথা রয়েছে।

জানা গেছে, বাংলাদেশের পক্ষ থেকে রোহিঙ্গাদের নিরাপদে ও মর্যাদার সঙ্গে রাখাইনে ফেরানোর বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করা হবে। সেই সাথে এই সমস্যার সমাধান মিয়ানমারকেই করতে হবে, এমন বার্তা মিয়ানমার সরকারকে দেয়া হবে।

এছাড়াও বৈঠকে জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া পাঁচ দফা প্রস্তাবের মধ্যে রোহিঙ্গাদের ফেরত পাঠানো ও কফি আনান কমিশন রিপোর্টের বাস্তবায়নের ইস্যু দু’টি বিশেষভাবে গুরুত্ব পাবে বলে জানা গেছে।

ট্যাগ: রোহিঙ্গা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কাতালোনিয়ার গণভোটে স্বাধীনতার পক্ষে রায়

পরবর্তী

সন্তানদেরকে সময় দিতে চান সঞ্জয়

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সন্তানদেরকে সময় দিতে চান সঞ্জয়

অভিনেতা আমির খান হোস্টের সঙ্গে কথা বলছেন, পেছনে ব্লু ব্যাকড্রপ।. Channel i News - চ্যানেল আই নিউজ

আমিরের 'থাগস অব হিন্দুস্তানের' শুটিং বন্ধ!

সর্বশেষ

জোড়া সেঞ্চুরিতে গিলদের জয় ঠেকিয়ে দিলেন দিনুশা, সিরিজ জিতেছে ভারতই

আগস্ট ২৭, ২০২৬
হাস্যোজ্জ্বল নারী পোশাক ও গহনা পরিহিত, সুন্দর হাসি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের বিখ্যাত চলচ্চিত্র উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’, উচ্ছ্বসিত বাঁধন

আগস্ট ২৭, ২০২৬

সংবাদ সম্মেলনে আসেননি কোচ-খেলোয়াড়, ম্যানেজার নিলেন ‘দায়’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংসদে সরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ (সংগৃহীত)।

শাহবাগে বক্তব্য দেওয়া আর সংসদে বক্তব্য দেওয়া এক কথা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ২৭, ২০২৬

২২ হাজার কোটি রুপির ঋণ কমে ৬.৫ কোটিতে, যা জানা গেল

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT