চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘রোহিঙ্গা ইস্যুতে ‘লিপস সার্ভিস’র বাইরে আন্তর্জাতিক সম্প্রদায়ের কোনো সহযোগিতা পায়নি’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৯ অপরাহ্ণ ০৪, ডিসেম্বর ২০২০
- সেমি লিড, রাজনীতি
A A
ফাইল ছবি

ফাইল ছবি

রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর ঘিরে আন্তর্জাতিক সম্প্রদায়ের কারও কারও সমালোচনার জবাবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন: মানবিক কারণে আমরা ১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছি। কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে এর জন্য প্রশংসা ও ‘লিপস সার্ভিস’র বাইরে কোন সহযোগিতা পায়নি। 

শুক্রবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে মাস্ক বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। ভিডিও কনফারেন্স যোগে সেখানে যুক্ত হন ওবায়দুল কাদের।

রোহিঙ্গা ইস্যুতে তিনি বলেন, মানবিক কারণে প্রায় ১১ লাখের অধিক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া হয়েছে, যেখানে প্রায় ৫ লাখ দেশের নাগরিকের বসবাস। এসব রোহিঙ্গাদের জন্য দেশের অর্থনৈতিক, সামাজিক,পর্যটন ও পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে, তাই সরকার তাদেরকে ভাষানচরে স্থানান্তর করার প্রক্রিয়া শুরু করছে।

আন্তর্জাতিক সম্প্রদায়ের কেউ কেউ রোহিঙ্গাদের এ স্থানান্তরকে নিয়ে এখন সমালোচনা করছে। তাদের এমন সমালোচনায় দুঃখ প্রকাশ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।  রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে প্রশংসা ও লিপস সার্ভিস ছাড়া কোনো ধরনের সহযোগিতা কি বাংলাদেশ পেয়েছে?

দেশে বিভিন্নমূখী ষড়যন্ত্র চলছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন ,সারাদেশে আজ যেই ঈর্ষনীয় উন্নয়ন হয়েছে, তাতে প্রতিপক্ষ কোন ধরনের ধন্যবাদ তো জানায়নি উল্টো তারা শুধু সমালোচনাই করেই যাচ্ছে, যা জাতি কখনো আশা করেনি। আওয়ামী লীগ কখনো গায়ে পড়ে ঝগড়া করেনা,তবে কেউ আক্রমণ করলে পাল্টা জবাব দিতে প্রস্তুত বলে এসময় হুশিয়ারী দেন তিনি।

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও আওয়ামী লীগ মানুষের মনের মনি কোঠায় উন্নয়ন, সততা দিয়েই দেশের জনগনের মন জয় করে নিয়েছেন, এতেই বিএনপির সহ্য হয় না।

Reneta

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আশা প্রকাশ করে বলেন, ২০২১ সালের প্রথম মাসেই করোনার ভ্যাকসিন পাওয়ার সম্ভাবনা খুব বেশি।

তিনি বলেন, তবে এনিয়ে আত্মতুষ্টির কোন সুযোগ নেই, ভ্যাকসিন আসার আগ পর্যন্ত সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে,এবং বাধ্যতামূলক মাস্ক পরিধান করতে হবে।

ধানমন্ডিতে এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা এবং উপদপ্তর সম্পাদক সায়েম খানসহ অনেকে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ওবায়দুল কাদেরভাসানচররোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় কারিনা কায়সারের শেষ জানাজা সম্পন্ন

মে ১৭, ২০২৬

জাতীয় অ্যাথলেটিকসে দ্রুততম মানব-মানবী ইমরানুর-শিরিন

মে ১৭, ২০২৬

কিউবায় মার্কিন আগ্রাসনের আশঙ্কা

মে ১৭, ২০২৬

সৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT