চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউনূসের ৭ প্রস্তাব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৪ অপরাহ্ণ ১২, সেপ্টেম্বর ২০১৭
বাংলাদেশ
A A

রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমার সরকারকে দ্রুতই পদক্ষেপ নিতে হবে বলে মন্তব্য করেছেন শান্তিতে নোবেলজয়ী বাংলাদেশি ড. মুহাম্মদ ইউনূস। এই সমস্যা সমাধানে মিয়ানমারের সাতটি পদক্ষেপ নেওয়া উচিত বলেও মনে করেন এই অর্থনীতিবিদ।

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান রোহিঙ্গা নিধন সমস্যাকে ‘মানব দুর্যোগ’ হিসেবেই উল্লেখ করেন তিনি। সমস্যা সমাধানে তিনি বাস্তবায়ন কমিটি গঠনের কথাও বলেন। সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম দি ন্যাশনালকে এসব কথা বলেন ইউনূস।

প্রস্তুতিমূলক পদক্ষেপ হিসেবে ড. ইউনূস পরামর্শ দেন এর আগে জাতিসংঘের সেক্রেটারি জেনারেল কফি আনানের অ্যাডভাইজরি কমিশন থেকে কিছু সদস্য নিয়োগ দেওয়ার।

রোহিঙ্গা সমস্যা সমাধানে বাস্তবায়ন কমিটির ৭টি দায়িত্বের কথা বলেন ইউনূস। তার দেওয়া প্রস্তাবগুলো হলো:

১) আনান কমিশনের সুপারিশগুলো বাস্তবায়ন করা।

২) সহিংসতা বন্ধ করার জন্য এবং রোহিঙ্গাদের পালিয়ে যাওয়া রোধে দ্রুত কোনো ব্যবস্থা গ্রহণ করা।

Reneta

৩) দুর্গত এলাকায় নিয়মিত কোনো আন্তর্জাতিক পর্যবেক্ষক আমন্ত্রণ জানানো।

৪) যেসব রোহিঙ্গা দেশ ছেড়ে চলে গেছে তাদের ফিরে আসার মতো পরিস্থিতি তৈরি করা।

৫) মিয়ানমারের ভেতরে ফিরে আসা রোহিঙ্গাদের পুনর্বাসনের জন্য জাতিসংঘের অর্থায়নে ও রক্ষণাবেক্ষণে ক্যাম্প তৈরি করা।

৬) বাস্তবায়ন কমিটির বিশেষ কর্তৃপক্ষের অধীনে আনান কমিশনের সুপারিশমতো রোহিঙ্গাদের নাগরিকত্ব দেওয়া।

৭) সব নাগরিকের রাজনৈতিক স্বাধীনতা নিশ্চিত ও রক্ষা করা এবং চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা।

আনান কমিশনের রিপোর্টের কথা বলতে গিয়ে তিনি সংবাদমাধ্যমকে বলেন, সেই রিপোর্টে দেওয়া সুপারিশগুলো দ্রুত এবং ঠিকঠাকমতো বাস্তবায়ন করলে এই সমস্যার একটি সহজ সমাধান আনা সম্ভব হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ড. মুহাম্মদ ইউনূসরোহিঙ্গা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জমকালো আয়োজনে শুরু হলো মেগা ধারাবাহিক ‘হিংটিংছট’

পরবর্তী

বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের মূল হোতা রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদ করছে!

পরবর্তী
রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদ সমাবেশে চৌধুরী মুঈনুদ্দীন।

বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের মূল হোতা রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদ করছে!

বাংলাদেশি যুব নেতা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘কারও জন্য কোন কিছুই থেমে থাকে না’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT