চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা আশ্রয়ে বাংলাদেশের প্রশংসায় বার্নিকাট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৮ পূর্বাহ্ণ ২৮, ডিসেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট কক্সবাজারে দুইদিনের বিশেষ সফর শেষ করেছেন। কক্সবাজার সফরে অনিবন্ধিত-নিবন্ধিত রোহিঙ্গা এবং জেলা ও স্থানীয় পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।

সফরে ইউএসএআইডি’র অর্থায়নে পরিচালিত দুটি প্রকল্প পরিদর্শন করেন তিনি। প্রকল্প দুটির একটি বাংলাদেশ সরকারের মানবপাচার রোধে জাতীয় কর্মপরিকল্পনা, যেটি জনসচেতনতা তৈরির লক্ষে কর্মসূচি, বিদেশগমনের পূর্বে অভিবাসীদের সহায়তা, পুলিশ প্রশিক্ষণ, ভুক্তভোগীদের আশ্রয় এবং সহায়তা প্রদান করে থাকে।

এ ছাড়াও প্রধানমন্ত্রীর এক্সেস টু ইনফরমেশন প্রোগ্রামের অধীনে অপর প্রকল্পটি পরিদর্শন করেন তিনি। প্রকল্পটির অধীনে আধুনিক প্রযুক্তির সহজলভ্যতার মাধ্যমে স্বচ্ছতা বৃদ্ধি, সুশাসন ও সরকারি সেবার মানবৃদ্ধি এবং বাংলাদেশের সুবিধাবঞ্চিত সম্প্রদায়ের সরকারি সেবা পাবার ক্ষেত্রে সময়, খরচ এবং অসুবিধা দূর করা হয়।

রোহিঙ্গাদের বিষয়ে রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট উল্লেখ করেন যে, অনেক দশক ধরেই বাংলাদেশ হাজার হাজার রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন। এই অরক্ষিত জনগোষ্ঠীকে সাহায্যের জন্য বাংলাদেশ যা করেছে তার জন্য তিনি বাংলাদেশের প্রশংসা করেন।

তিনি বাংলাদেশ, বার্মা এবং এই অঞ্চলের দেশগুলোকে সাহায্য করতে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন যেন এই দেশগুলো রোহিঙ্গা সমস্যার দীর্ঘস্থায়ী সমাধান করতে পারে। তাছাড়াও রোহিঙ্গা শরণার্থী, আশ্রয় প্রার্থী এবং তারা যে অঞ্চলে আছেন সেই সম্প্রদায়কে সাহায্য ও সুরক্ষা প্রদানের কথাও পুনর্ব্যক্ত করেন।

২০১৩ অর্থবছর থেকে মিয়ানমার ও এই অঞ্চলের রোহিঙ্গাসহ আভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত ব্যক্তি, শরণার্থী ও অশ্রয় প্রার্থীদের মানবিক সহায়তার জন্য যুক্তরাষ্ট্র প্রায় ১৫২ মিলিয়ন ডলার প্রদান করেছে।

Reneta

উক্ত তহবিল বিভিন্ন মানবিক সংস্থা এবং বেসরকারি সংস্থা যারা অন্যান্য সেবাসহ চিকিৎসা সেবা, খাবার, পানি, আশ্রয়, প্রতিবন্ধীদের জন্য সেবার ব্যবস্থা করে, তাদেরকে সহায়তা প্রদান করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজারমার্শা বার্নিকাট
শেয়ারTweetPin

সর্বশেষ

‎হবিগঞ্জে বন্যাদুর্গত মানুষের পাশে ৫৫ বিজিবি

জুলাই ১৩, ২০২৬

গোল্ডেন বুটের লড়াইয়ে সবার ওপরে এমবাপ্পে-মেসি

জুলাই ১৩, ২০২৬

যুক্তরাজ্যে তীব্র তাপদাহে দুই মাসে ২ হাজার ৭০০ জনের বেশি মৃত্যু

জুলাই ১৩, ২০২৬

আট বছর পর রাজের পরিচালনায় জাহিদ হাসান

জুলাই ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধির পাঠানো ফুটেজ থেকে নেয়া।

মাছ ধরা জালে উঠে এলো ৯ ফুট অজগর

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT