চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গাদের ২১ দফা দাবিতে উখিয়া-টেকনাফে ডিজিটাল ব্যানার

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
১২:৫৬ অপরাহ্ণ ১০, অক্টোবর ২০১৭
বাংলাদেশ
A A
উখিয়া-টেকনাফে রোহিঙ্গাদের ২১ দফা দাবির ডিজিটাল ব্যানার. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারে জাতিগত নিধনের শিকার হয়ে দলে দলে রোহিঙ্গারা অনুপ্রবেশ করতে না করতেই ২১ দফা বাস্তবায়নের দাবিতে উখিয়া-টেকনাফে ইতোমধ্যে ডিজিটাল ব্যানার প্রকাশ করা হয়েছে। উখিয়া-টেকনাফের রোহিঙ্গা এলাকাসমূহে এসব ডিজিটাল ব্যানারে ছেয়ে গেছে। ক্যাম্পের ভেতরে-বাইরে, প্রধান সড়কের পাশে এবং দর্শনীয় স্থানে লাগানো হয়েছে এ ব্যানার।

‘আমাদের ২১ দফা মানতে হবে’ শিরোনামে ২টি ছবি ও লোগো সম্বলিত প্রচারিত ব্যানারে বাংলা ও ইংরেজি দুই ভাষায় ২১ দফা উল্লেখ করা হয়েছে। রোহিঙ্গা অধিকার প্রতিষ্ঠা কমিটি নামক সংগঠনের নামে এই ব্যানার প্রকাশ করা হয়।

সোমবার সকালে স্থানীয়দের নজরে পড়ে ২১ দফার এ ব্যানার। তবে কে বা কারা এই ব্যানার তৈরী বা লাগিয়েছে, রোহিঙ্গা ক্যাম্প ঘুরেও তার সন্ধান পাওয়া যায়নি।

Banglabid

সাধারণত ডিজিটাল ব্যানারে প্রেসের ঠিকানা থাকে। কিন্তু এই ব্যানারে ঠিকানাও নেই। তাছাড়া দিনভর রোহিঙ্গা ক্যাম্পে অনুসন্ধান করেও কথিত রোহিঙ্গা অধিকার প্রতিষ্ঠা কমিটির খোঁজ মিলেনি।

স্থানীয়রা বলছেন, মিয়ানমারে জাতিগত নিধনের শিকার হয়ে রোহিঙ্গারা এখনও আসছে। যারা এসেছেন তারা ছড়িয়ে ছিটিয়ে আছে। সকলের এখনও  মাথা গোঁজার ঠায় হয়নি। সরকারিভাবে তাদেরকে শরণার্থীর মর্যাদা দেয়া হয়নি। এমতাবস্থায় ২১ দফা দাবি বাস্তবায়নের ব্যানার প্রচারের বিষয়টি ভাবিয়ে তুলেছে।

২১ দফা দাবিগুলো হচ্ছে

  • সকল রোহিঙ্গা জনগণকে বাধ্যতামূলক নাগরিক অধিকার দিতে হবে ও বার্মা সরকারের পক্ষ থেকে কোন শর্ত না দিয়ে আমাদেরকে ফিরিয়ে নিতে হবে।
  • রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়ার আগে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।
  • রোহিঙ্গাদের বাড়িঘর যেগুলো আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে তার সম্পূর্ণ ক্ষতিপূরণ সরকারিভাবে দিতে হবে।
  • রোহিঙ্গাদের সকল শিক্ষার অধিকার দিতে হবে।
  • রোহিঙ্গাদের বাড়িঘরের জমিজমা কোন শর্ত ছাড়াই কাগজে-কলমে ফেরত দিতে হবে।
  • রাখাইনের পুরনো নাম আরাকান স্টেট দিতে হবে।
  • রোহিঙ্গাদের স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্যের অধিকার দিতে হবে এবং ব্যবসা বাণিজ্যের মালামালের নিরাপত্তা দিতে হবে।
  • আরাকানে রোহিঙ্গাদের জন্য আলাদা বিচার ব্যবস্থা করতে হবে। জজ ম্যাজিস্ট্রেট রোহিঙ্গাদের মধ্য থেকে দিতে হবে।
  • রোহিঙ্গাদের ধরে ধরে জেল হাজতে বন্দি রেখে দিনের পর দিন নির্যাতন করছে তাদের শর্তবিহীন ছেড়ে দিতে হবে এবং রোহিঙ্গাদের জন্য আলাদা জেলখানা আরাকানের ভেতরে স্থাপন করতে হবে।
  • রোহিঙ্গাদের জন্য আলাদা সরকারি মুসলিম মন্ত্রণালয় স্থাপন করতে হবে।
  • যেকোন এনজিও দেশি-বিদেশি সাংবাদিকদেরকে আরাকানে প্রবেশ করার অধিকার দেওয়ার পাশাপাশি নিজস্ব টিভি চ্যানেল পরিচালনায় কোন বাধা দিতে পারবে না।
  • আরাকানের জমিতে অবস্থানরত বৌদ্ধ ধর্মের লোকদের বাড়িতে যে অস্ত্র ও বোমা দেয়া হয়েছে তা সম্পূর্ণ সরকারিভাবে ফেরত নিতে হবে।
  • রোহিঙ্গা নারী শিশু যুবকদের উপর যুগ যুগ ধরে গোপনে প্রকাশ্যে যে গণহত্যা নারী ধর্ষণ করা হয়েছে তার বিচার আর্ন্তজাতিক আদালতে হতে হবে।
  • রোহিঙ্গাদের জন্য প্রতি থানায় থানায় ওআইসি এবং জাতিসংঘের শান্তি মিশণের ফোর্স নির্ধারিত থাকতে হবে।
  • রোহিঙ্গাদের মসজিদ মাদ্রাসা মক্তব তবলীগের মরকজসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপন করতে দিতে হবে।
  • রোহিঙ্গাদের সকল প্রকার সরকারি ডিপার্টমেন্টে চাকরি দিতে হবে। শিক্ষক-শিক্ষার্থীসহ সকলের অধিকার দিতে হবে।
  • পুরো আরাকানে ও বার্মার যেকোন স্থানে রোহিঙ্গাদের চলাফেরা করার অধিকার দিতে হবে।
  • রোহিঙ্গাদের নিজ দেশে ভিসা পাসপোর্ট করার ব্যবস্থা করতে হবে। পাসপোর্ট অফিস আরাকানের ভেতরে হতে হবে এবং রোহিঙ্গাদের বিদেশ গমনাগমণের সুযোগ দিতে হবে।
  • কোন মামলা ছাড়া পুলিশসহ যেকোন বাহিনী অনর্থক রোহিঙ্গাদের বাড়িঘরে চেক করার নামে ঢুকতে পারবে না।
  • রোহিঙ্গা আলেম ওলামাদের পাঞ্জাবী পায়জামা টুপি পরার ক্ষেত্রে বাধা না দেয়ার পাশাপাশি ধর্মীয় কাজে বাধা দিতে পারবে না।
  • গবাদিপশু হাঁস-মুরগী পালনে কোন ক্ষতিপূরণ নিতে পারবে না।
Reneta

ব্যানারে আরও লেখা হয়েছে, ‘আমরা নিজ দেশে ফিরে যেতে চাই, আমাদের অধিকার আমরা চাই, মারামারি নয়, হানাহানি নয়, খুনাখুনি নয়, অধিকার নিয়ে শান্তিতে বসবাস করতে চাই।’

লেদা অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের নির্বাচিত চেয়ারম্যান হাফেজ মো. আয়ুব বলেন, ‘আজ ঘুম থেকে উঠে সকালে দেখি আমার বাসার বাইরে এ ব্যানার। কে বা কারা এটা লাগিয়েছে সে সম্পর্কে আমি কিছুই জানি না’। ক্যাম্পের প্রবীণ মাস্টার আবদুল জব্বার এবং মাস্টার আবদুল মতলবও একই মন্তব্য করেন।

এ ব্যাপারে টেকনাফ-উখিয়ার সাবেক এমপি ও টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী বলেন ‘এসব ভাল লক্ষণ নয়।’

কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রতিদিন ব্ল্যাক কফি পানে ক্যান্সারসহ ৬ রোগ দূরে থাকবে

আগস্ট ৯, ২০২৬
ছবি: সাবেক এনসিপি নেত্রী ও চিকিৎসক ডা. তাসনিম জারা (সংগৃহীত)।

আমাকে ‘সেক্স ডাক্তার’ বলে অপপ্রচার চালাচ্ছে একটি মহল: তাসনিম জারা

আগস্ট ৯, ২০২৬

বাবাকে নিয়ে ৭ বছর আগের মেসির স্মৃতিকথা চোখ ভেজাচ্ছে নতুন করে

আগস্ট ৯, ২০২৬

কমলাপুর স্টেডিয়ামের এমন দশা, প্রশাসককে বরখাস্তই করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের ‘শান্তি পরিকল্পনা’ প্রত্যাখ্যান ইসরায়েলের

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT