চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গাদের মিয়ানমারের পরিচয়পত্র দেয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আরেফিন তানজীব আরেফিন তানজীব
৭:৪৭ অপরাহ্ণ ২৪, সেপ্টেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
বাংলাদেশের রাজনীতিবিদরা একত্রে আলোচনা সভায় অংশগ্রহণ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, রোহিঙ্গাদের মিয়ানমারের নাগরিক হিসেবে পরিচয়পত্র দেয়া হচ্ছে। বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিস্ট্রশনের কাজ সম্পন্ন করার পর তাদের এই পরিচয়পত্র প্রদান করা হচ্ছে বলে জানান তিনি।

রোববার (২৪ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর গুলশান ইয়ুথ ক্লাবে আয়োজিত মাদার অব হিউম্যানিটি জননেত্রী শেখ হাসিনার জন্মদিন ও রোহিঙ্গা সমস্যা নিয়ে আয়োজিত বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।

ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তরের পক্ষ থেকে এই বর্ধিত সভার আয়োজন করা হয়।

Banglabid

তিনি বলেন, রোহিঙ্গারা তাদের দেশে নিযার্তনের শিকার হওয়ায় প্রধানমন্ত্রী মানবিক বিবেচনায় তাদেরকে এ দেশে আশ্রয় দিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে রোহিঙ্গাদের চিকিৎসা, ত্রাণ ও থাকার জায়গা দেয়া হয়েছে। নির্দিষ্ট থাকার জায়গাসহ মোট ১২টি চেক পোস্ট স্থাপন করা হয়েছে। কক্সবাজার জেলা প্রশাসক সার্বিক দায়িত্ব পালন করছেন।

এসময় তিনি বলেন, রোহিঙ্গারা নির্দিষ্ট সীমানার বাইরে যাবে না। তাদেরকে সেভাবে বুঝানো হয়েছে। এ ব্যাপারে সার্বিকভাবে সহায়তা করছে আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র‌্যাব। এখন পর্যন্ত যারা শরণার্থী শিবির ছেড়ে অন্যত্র পালানোর চেষ্টা করেছিলো তাদেরকে আটক করে আবার শিবিরে পাঠানো হয়েছে।

তিনি বলেন,প্রথম প্রথম আমরা রোহিঙ্গাদের বাধা দিতে চেয়েছিলাম। কিন্তু মিয়ানমার তাদের উপর যে নির্মম নির্যাতন করেছে, তা দেখে প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা মানবিক আচরণ করেছি।

Reneta

তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, আমি ৭১ দেখেছি, আমি ৭৫ দেখেছি তাই আমি রোহিঙ্গাদের ফিরিয়ে দিতে পারিনি।

আজ প্রধানমন্ত্রীকে মা হিসেব সম্মান করছে রোহিঙ্গারা। এখন রোহিঙ্গা জনগোষ্ঠীর ঘরে শিশু সন্তান জন্মগ্রহণ করলেই নাম রাখা হচ্ছে শেখ হাসিনা। এটাই আমাদের প্রাপ্তি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু বাংলাদেশের নেতাই নন, তিনি এখন বিশ্বনন্দিত নেতা। সারাবিশ্বই প্রধানমন্ত্রীর প্রশংসা করছে।

তিনি বলেন, চট্টগ্রাম বন্দরে রোহিঙ্গাদের জন্য ত্রাণ আসছে, এগুলো আইন শৃঙ্খলা বাহিনির সবাই কাঁধে কাঁধ মিলিয়ে রোহিঙ্গাদের কাছে পৌঁছে দিচ্ছে।

সভায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান বলেন, রোহিঙ্গাদের ত্রাণ সহায়তার জন্য ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের পক্ষ থেকে প্রধানমন্ত্রী দেশে ফিরলে তার হাতে ৩৮ লাখ টাকা তুলে দেয়া হবে।

এই বর্ধিত সভায় সিদ্ধান্ত নেয়া হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আগামী ২৮ সেপ্টেম্বর বাদ আসর গুলশান-২ এর কাঁচাবাজার জামে মসজিতে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হবে। প্রতিটি মসজিদে প্রধানমন্ত্রীর দীঘার্য়ু ও সুস্বাস্থ্য কামনা করে দোয়ার ব্যবস্থা করা হবে। এছাড়াও মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনার ব্যবস্থা করা হবে।

ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর-এর সভাপতি ও সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহ’র সভাপতিত্বে বর্ধিত সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র ওসমান গণি, ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান ও সাংগঠনিক সম্পাদক ফকির মহিউদ্দিনসহ অন্যান্যরা।

 

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রোহিঙ্গাস্বরাষ্ট্রমন্ত্রী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দুই সন্তানকে বাঁচিয়ে দগ্ধ মায়ের মৃত্যু

পরবর্তী

টেস্টের ভেন্যুতে পৌঁছে তাসকিনের সেলফিতে পুরো দল

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা টেস্টের ভেন্যুতে পৌঁছে সেলফি তুলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

টেস্টের ভেন্যুতে পৌঁছে তাসকিনের সেলফিতে পুরো দল

রণবীরের প্রেমিকা নিয়ে মুখ খুললেন, ছবি দুটি. Channel i News - চ্যানেল আই নিউজ

সমালোচিত প্রেমিকার পক্ষে এবার মুখ খুললেন রণবীর

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT