চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গাদের ফেরত নেওয়ার ব্যাপারে সু চির দাবি কতটুকু সত্য?

সাখাওয়াত আল আমিন সাখাওয়াত আল আমিন
১১:১৯ অপরাহ্ণ ২৫, অক্টোবর ২০১৭
বাংলাদেশ
A A

বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের সরকার কাজ শুরু করেছে বলে  মিয়ানমারের নেত্রী অং সান সু চি যে দাবি করেছেন, সে ব্যাপারে কোন তথ্য নেই কক্সবাজার জেলা প্রশাসন ও বর্ডার গার্ড বাংলাদেশ’র(বিজিবি) কাছে।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকারীদের ফিরিয়ে নিতে মিয়ানমারের সরকার কাজ শুরু করেছে বলে জানিয়েছেন মিয়ানমারের নেত্রী অং সান সু চি। মিয়ানমার সফররত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠকে একথা জানান তিনি।

এ ব্যাপারে কক্সবাজারের জেলা প্রশাসক(ডিসি) মোঃ আলী হোসেনের সঙ্গে চ্যানেল আই অনলাইনের পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি বলেন: অনুপ্রবেশকারীদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে মিয়ানমার সরকার কাজ শুরু করেছে কিনা বা কী প্রক্রিয়ায় এটি করার কথা বলা হয়েছে সে সম্পর্কে আমার কাছে কোন তথ্য নেই। এ ব্যাপারে আমি কোন চিঠি বা মেসেজ পাইনি।

বিজিবিও এ ব্যাপারে অবগত নয় বলে জানিয়েছে বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মোঃ রকিবুল হকও। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন: অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু হলে আমাদের জানার কথা। কিন্তু এ ব্যাপারে এখনও কোন তথ্য নেই আমাদের কাছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের সঙ্গে সু চি’র বৈঠকের বিষয়ে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আলোচনায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর দেওয়া ৫ দফা এবং কফি আনান কমিশনের সুপারিশের ভিত্তিতেই অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত নেয়ার প্রক্রিয়া শুরু হবে বলে জানান সু চি।

এরপর স্বরাষ্ট্রমন্ত্রী সুচিকে সিনিয়র অফিসিয়াল ও স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের সিদ্ধান্ত সমূহ অবহিত করেছেন এবং জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত জানিয়েছেন। এ বিষয়েও একমত পোষণ করেন সু চি।

Reneta

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘স্বরাষ্ট্রমন্ত্রী সু চিকে আরো বলেন, প্রধানমন্ত্রীর সন্ত্রাসের বিরুদ্ধ জিরো টলারেন্স ঘোষণা করেছেন। আমাদেশ দেশে কোন সন্ত্রাসী প্রশ্রয় পাবে না। তবে অনুপ্রবেশকারীদের দ্রুত ফিরিয়ে না নিলে এদের অনেকেই সন্ত্রাস ও জঙ্গিবাদে জড়িয়ে যেতে পারে। তখন পরিস্থিতি বাংলাদেশ ও মিয়ানমার কারও অনুকূলে থাকবে না।

মাদকের অবৈধ পাচার বিশেষত ইয়াবার ভয়াবহতার ব্যাপারে সু চিকে অবহিত করা হলে সু চি বলেন, তার দেশের যুবসমাজও ইয়াবায় আসক্ত। বাংলাদেশে ইয়াবা পাচার বন্ধে তিনি মিয়ানমারের সীমান্ত বন্ধ করবেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সু চিকে প্রধানমন্ত্রীর পক্ষ হতে বাংলাদেশ সফর করার আমন্ত্রণ জানালে মিয়ানমারের নেত্রী দুই দেশের সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফর করবেন বলে জানিয়েছেন বলে জানানো বিজ্ঞপ্তিতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রোহিঙ্গা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বৃদ্ধিতে বাংলালিংকের সঙ্গে আইসোশ্যাল

পরবর্তী

নারায়ণগঞ্জে গার্মেন্টস ছাদে গড়ে উঠেছে সমৃদ্ধ ছাদকৃষি

পরবর্তী
শীতলক্ষ্যা পাড়ে সমৃদ্ধ ছাদকৃষি

নারায়ণগঞ্জে গার্মেন্টস ছাদে গড়ে উঠেছে সমৃদ্ধ ছাদকৃষি

প্রতি পাঁচজনে একজন কর্মজীবী মানসিক রোগে আক্রান্ত

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চকরিয়া-সুন্দরবনের সংরক্ষিত ও রক্ষিত বনভূমি রক্ষা ও পুনরুদ্ধারে হাইকোর্টের রুল

জুলাই ২০, ২০২৬

যা যা সঙ্গী করে ২০২৬ বিশ্বকাপকে বিদায় জানালেন মেসি

জুলাই ২০, ২০২৬

ইয়ামালকে নিয়ে মুগ্ধ কার্তিক যা বললেন

জুলাই ২০, ২০২৬

ককরোচ পার্টির আন্দোলনে উত্তাল দিল্লি, মুখ্য নেতা অভিজিৎ আটক

জুলাই ২০, ২০২৬

এক বছরের মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT