রোহিঙ্গাদের প্রতি সমবেদনা জানালেন বলিউড তারকা আমির খান। তিনি বলেন, ‘মিয়ানমারে রোহিঙ্গাদের সাথে যা ঘটছে, তা সত্যিই হৃদয় বিদারক।’
গত বুধবার তুরস্কের ইস্তাম্বুলে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। সেখানে সাংবাদিকদের করা নানা প্রশ্নের উত্তর দেন। তার একটি প্রশ্ন ছিল রোহিঙ্গা ইস্যু।
রোহিঙ্গা ইস্যুকে কেন্দ্র করে তিনি আরও বলেন, ‘বিশ্বের যেকোন প্রান্তে যখন মানুষ এমন ভুক্তভোগী হন কিংবা বেদনাদায়ক পরিস্থিতির মধ্যে দিয়ে যান তখন সেটা সত্যিই অনেক কষ্টের হয়ে দাঁড়ায়। কিন্তু বিশ্বে এটা প্রতিনিয়ত ঘটছে কোনো না কোনো সময়ে।’
তিনি রোহিঙ্গাদের জন্য প্রার্থনা করেন, যেন দ্রুত এই বেদনাদায়ক পরিস্থিতি থেকে তারা মুক্তি পান।
উল্লেখ্য, গত ২৫ শে আগস্ট থেকে মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ রাখাইন থেকে লক্ষ লক্ষ রোহিঙ্গা বিতাড়িত হচ্ছে। জীবন বাঁচানোর তাগিদে তারা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
আমির খান অভিনীত ছবি ‘সিক্রেট সুপারস্টার’ আগামী ১৯ শে অক্টোবর মুক্তি পাবে ইন্ডিয়া এবং তুরস্কে। ছবির প্রচারণার জন্যই তুরস্কে গিয়েছেন আমির। এই ছবিতে আরও অভিনয় করেছেন ‘দাঙ্গাল গার্ল’ নামে পরিচিত জাইরা ওয়াসিম। ইউএমমিড ডট কম।







