চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রতিশ্রুতি জান্তাবিরোধী জোটের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৪ পূর্বাহ্ণ ২৫, মার্চ ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

রোহিঙ্গাদের ন্যায়বিচার পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মিয়ানমারের বর্তমান জান্তা সরকারের বিরোধী দলগুলোর জোটের এক নেতা।

রোহিঙ্গারাও সামরিক বাহিনীর হাতে চরম নির্যাতনের শিকার হয়েছেন উল্লেখ করে ফেসবুক পোস্টে ডাক্তার সাসা বলেন, মিয়ানমারের মহান ও সাহসী জনগণের বিরুদ্ধে যুদ্ধাপরাধ, নৃশংসতা ও মানবতাবিরোধী অপরাধ করার দায়ে সেনাবাহিনীর জেনারেলদের বিচারের মুখোমুখি না করার পর্যন্ত আমরা থামবো না।

গত পহেলা ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমার সেনাবাহিনী রাষ্ট্রক্ষমতা দখলের পর দেশটির সাবেক গণতান্ত্রিক সরকারের যে কয়জন নেতা গ্রেপ্তার এড়িয়ে আত্মগোপন করতে পেরেছিলেন এবং জান্তা সরকারকে উৎখাত করে আবারও দেশটিতে গণতান্ত্রিক শাসন ফিরিয়ে আনতে চাইছেন সাসা তাদের একজন।

তিনি যে গোষ্ঠীর হয়ে কথা বলেছেন সেখানেও অভ্যুত্থানে উৎখাত হওয়া বেসামরিক সরকারের বেশ কয়েকজন সদস্য রয়েছেন। ইতিমধ্যে সেনাবাহিনী তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনেছে এবং তিনিও আত্মগোপনে আছেন।

সেনাবাহিনী ও বেসামরিক সরকারের মধ্যে নির্বাচনে জালিয়াতি নিয়ে চলমান উত্তেজনার মধ্যে ১ ফেব্রুয়ারি মিয়ানমারে সেনা অভ্যুত্থান ঘটে।

এর পরপরই এনএলডির শীর্ষ নেত্রী অং সান সু চি, দেশটির প্রেসিডেন্ট এবং মন্ত্রিসভার সদস্যসহ প্রভাবশালী রাজনীতিকদের আটক করে সেনাবাহিনী।

Reneta

পরে সেনাবাহিনী এক ঘোষণায় জানায়, আগামী ১ বছরের জন্য মিয়ানমারের ক্ষমতায় থাকবে তারা।

গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে সরিয়ে দিয়ে সেনা অভ্যুত্থানের ঘটনায় হাজার হাজার মানুষ বিক্ষোভ করতে রাস্তায় নেমে আসে। বড় জনসমাগমে নিষেধাজ্ঞা ও রাত্রিকালীন কারফিউ থাকা সত্ত্বেও তারা বিক্ষোভ দেখায়।

দেশটিতে চলমান আন্দোলনে নিহতের সংখ্যা ২৪০ এ দাঁড়িয়েছে বলে জানিয়েছে অ্যাস্টিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিকাল প্রিজনার্স।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ন্যায়বিচাররোহিঙ্গাসামরিক বাহিনীসেনা অভ্যুত্থান
শেয়ারTweetPin

সর্বশেষ

নেদারল্যান্ডসের আধিপত্য নাকি জাপান-সুইডেনের গতিঝড়, কার হাতে নকআউট টিকিট

জুন ৮, ২০২৬

ফিলিপিন্সে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৩২ জনের মৃত্যু

জুন ৮, ২০২৬

সড়কবাতির প্রযুক্তি দেখতে ফ্রান্স যেতে চান রাজশাহী সিটি প্রশাসক, প্রধানমন্ত্রীর না

জুন ৮, ২০২৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিততে আত্মবিশ্বাসী বাংলাদেশ

জুন ৮, ২০২৬

বাংলাদেশ চ্যালেঞ্জিং, রোমাঞ্চকর সিরিজের অপেক্ষায় অজি অধিনায়ক

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT