চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর পদক্ষেপ নিন: খালেদা জিয়া

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
৩:৩৬ অপরাহ্ণ ৩০, অক্টোবর ২০১৭
বাংলাদেশ
A A
Crowd of people at a busy outdoor market or event in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গাদের অবিলম্বে নিরাপদে নিজ দেশে ফেরত নেয়ার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সরকার এবং বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

সোমবার দুপুরে উখিয়ার ময়নার ঘোনা ক্যাম্পে রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ করেন খালেদা জিয়া। এসময় তিনি প্রথমে রোহিঙ্গাদের প্রতি সহানুভূতি জানান এবং তিনিই প্রথম রোহিঙ্গাদের আশ্রদানের আহ্বান জানিয়েছেন বলে দাবি করেন।

খালেদা জিয়া বলেন, এরপর সরকার কিছুটা তৎপর হয়। তবে সরকারের যেভাবে পদক্ষেপ নেয়া উচিত ছিলো তাতে তারা ব্যর্থ হয়েছে।

‘আমাদের দেশের মানুষ গরীব হওয়ার পরও মানবতার খাতিরে রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে। আমার নির্দেশে বিএনপির কেন্দ্রীয় ও জেলার নেতাকর্মীরা সাহায্য করছে। সার্বক্ষণিক চিকিৎসা সেবা দিচ্ছে। বিএনপি যেভাবে ত্রাণ তৎপরতা চালাচ্ছে, সেভাবে সরকারের তৎপরতা দেখা যাচ্ছে না।’

এসময় তিনি আন্তর্জাতিক সংস্থাগুলোকে রোহিঙ্গাদের প্রতি সাহায্য জোরদার করার আহ্বান জানান এবং অবিলম্বে তাদের নিজ দেশে নিরাপদের সাথে ফেরত যেতে এবং নাগরিকত্ব প্রদান করার জন্য আন্তর্জাতিক কূটনীতি জোরদার করার কথা বলেন।

বিএনপি চেয়ারপার্সন বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত যেতে হবে। তাদের নিরাপদে, নাগরিকত্ব সহ মিয়ানমারে চলে যাওয়ার পদক্ষেপ নিতে হবে। রোহিঙ্গারা এদেশের পরিবেশ নষ্ট করছে। গাছ কেটে ফেলছে। এটা অব্যাহত হতে পারে না।

Reneta

কক্সবাজার থেকে দুপুর পৌনে ১টায় উখিয়ার ময়নার ঘোনা ক্যাম্পে আসেন তিনি। পর্যায়ক্রমে তিনি বালুখালি, হাকিমপাড়া ও পানবাজার ক্যাম্পে ত্রাণ বিতরণ করেন। রোহিঙ্গাদের মাঝে ৪৫ ট্রাকে করে ১১০ টন চাল সেনাবাহিনীর কাছে হস্তন্তার করে বিএনপি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়ারোহিঙ্গা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নারী এবং পুরুষ কি শুধুই বন্ধু হতে পারে? নাকি যৌনতাও থাকে!

পরবর্তী

সন্ত্রাসের ক্ষতে মলমের ক্রিকেট

পরবর্তী
ক্রিকেট সমর্থকদের মুখোশ ও ব্যানার সহ সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

সন্ত্রাসের ক্ষতে মলমের ক্রিকেট

‘ঢাকা অ্যাটাকের জিসানের উপর মানুষ যেনো প্রেমে না পড়ে’

সর্বশেষ

দ্বিতীয়বার বিয়ে করলেন জেনিফার উইনগেট

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

শাপলা চত্বর হত্যাযজ্ঞ ছিল পরিকল্পিত, প্রধান আসামি শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে ফেসবুকে বড় ধরনের বিভ্রাট, লগইনে সমস্যা

জুলাই ১৯, ২০২৬

স্পেনের হাতেই বিশ্বকাপ দেখতে চান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

জুলাই ১৯, ২০২৬

স্পেন বনাম আর্জেন্টিনা: ফাইনালের আগে পরিসংখ্যান কী বলে?

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT