চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গাদের জন্য রান্না করা খাবার বিতরণে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি

সাখাওয়াত আল আমিন সাখাওয়াত আল আমিন
৬:৫০ অপরাহ্ণ ২৫, সেপ্টেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
রোহিঙ্গা শরণার্থীদের জন্য খাবার বিতরণে ব্যাপক জনসমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গাদের জন্য রান্না করা খাবার নিয়ে অস্বাস্থ্যকর উপায়ে বিতরণ করলে তা থেকে মারাত্মক দূষণ ছড়ানোর আশঙ্কা রয়েছে। এ কারণে এই কাজটি থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন জনস্বাস্থ্য ও রোগতত্ত্ব বিশেষজ্ঞরা।

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনরত জনস্বাস্থ্য ও রোগতত্ত্ব বিশেষজ্ঞ ডা. ইকবাল কবীর চ্যানেল আই অনলাইনকে বলেন: অনেকে হয়তো সহানুভূতি থেকেই রোহিঙ্গাদের জন্য খাবার রান্না করে ট্রাকে করে নিয়ে এসে বিতরণ করছেন। কিন্তু এতে রোহিঙ্গারা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি রয়েছে।

‘ট্রাক থেকে খাবারের প্যাকেট ছুঁড়ে দেওয়া হচ্ছে। এই খাবারের প্যাকেট রোহিঙ্গারা যে যেভাবে পারছে সংগ্রহ করে খাচ্ছে।এই খাদ্য থেকে দূষণ ছড়ানোর আশঙ্কা প্রবল বলে আমরা এটিকে নিরুৎসাহী করছি।’ বলেন এ রোগতত্ত্ব বিশেষজ্ঞ।

তবে কেউ খাদ্য সহায়তা দিতে চাইলে সরকারি বা সেনাবাহিনীর যে খাদ্য বিতরণ ব্যবস্থা আছে সেখানে দান করার পরামর্শ দিয়েছেন।

গত দুইদিনে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে জনস্বাস্থ্যের যে অবস্থা তিনি দেখেছেন তাকে এক কথায় অবর্ণনীয় ও অমানবিক বলে উল্লেখ করেছেন ডা. ইকবাল কবীর।

‘বিভিন্ন ক্যম্প ঘুরে যে অবস্থা দেখলাম তা অবর্ণনীয়। আমি রীতিমত দুঃখ ভারাক্রান্ত’।

রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুরা যে স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে তা সামাল দিতে হিমশিম খেতে হবে উল্লেখ করে এ জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বলেন, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সমন্বিতভাবে স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলা। সেনাবাহিনী চেষ্টা করছে সবকিছুকে একটা নিয়মের মধ্যে আনতে।

তিনি জানান, গত ১২-২১ সেপ্টেম্বর রোহিঙ্গা ক্যাম্পে মোট ৬১ হাজার ২৬৯ জন অপুষ্টি ভোগা শিশুকে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ৭৫৯ জন মারাত্মক ঝুঁকিতে রয়েছে। ৪ হাজার ২৬০ জন ভুগছে অন্যান্য অপুষ্টিজনিত সমস্যায়।

এছাড়া ২ হাজার ৫৪৪ জন গর্ভবতী মাকে গর্ভকালীন প্রয়োজনীয় দেওয়া হয়েছে, সঠিকভাবে বুকের দুধ পান করানোর ব্যাপারে কাউন্সেলিং করা হয়েছে ১৮৪ জন মাকে।

ডা. ইকবাল কবীর বলেন, স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় সবার আগে প্রয়োজন বিশুদ্ধ পানি। তা না হলে ডায়রিয়াসহ অন্যান্য রোগ মহামারি আকারে ছড়িয়ে পড়তে পারে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে নতুন টিউবওয়েল স্থাপনসহ বিশুদ্ধ পানি সরবারহের চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।

তবে রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ স্বাস্থঝুঁকি থাকলেও সে রোগ ক্যাম্পের বাইরে ছড়িয়ে পড়ার সম্ভাবনা কম বলে জানালেন এ রোগতত্ত্ব বিশেষজ্ঞ।

তিনি বলেন, রোহিঙ্গারা ক্যাম্পের মধ্যেই সীমাবদ্ধ। তাছাড়া তারা যে রোগে আক্রান্ত হচ্ছে সেগুলো ছোঁয়াচে নয়। তাই তা ক্যাম্পের বাইরে ছড়িয়ে পড়ার সম্ভাবনা কম।

ট্যাগ: রোহিঙ্গা সংকটস্বাস্থ্যঝুঁকি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ত্রাণ নিয়ে কোনো অনিয়ম হয়নি: ওবায়দুল কাদের

পরবর্তী

‘পরিকল্পনা ঠিক থাকলে পেসাররা সফল হবে’

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

‘পরিকল্পনা ঠিক থাকলে পেসাররা সফল হবে’

ফাইল ছবি

স্বর্ণের দাম আবার কমলো

সর্বশেষ

চির উন্নত তব শির

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT