বিশ্ব শরণার্থী দিবসে কক্সবাজারের প্রায় ৯ লাখের বেশি রোহিঙ্গাদের আন্তর্জাতিক সহয়তা জোরদারের আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
জাতিসংঘের মতে, চলতি বর্ষার মৌসুমে বন্যার কারণে প্রায় ২ লাখ রোহিঙ্গা শরণার্থীর বাসস্থান ঝুঁকি রয়েছে।
গত পাঁচ সপ্তাহে ভূমিধসে প্রায় ২৮ হাজার রোহিঙ্গা শরণার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং ভূমিধসে ৩ হাজারের মত আশ্রয়কেন্দ্রের ক্ষতি হয়েছে।
এমন পরিস্থিতিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাউথ এশিয়ার পরিচালক বিরাজ পাটনায়েক বলেন, রোহিঙ্গা ক্যাম্পের অবস্থা দিন দিন আরও অবনতি হচ্ছে, এখনই তাদের আন্তর্জাতিক সহয়তার প্রয়োজন।
তিনি বিশ্বব্যংকের কথা টেনে বলেন, এখনই বিশ্বব্যংক বাংলাদেশকে রোহিঙ্গা ইস্যুতে দায়িত্ব পালনে বদ্ধপরিকর নয়।








