চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গাদের ছেড়ে আসা গ্রামে মিয়ানমারের সামরিক স্থাপনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৯ অপরাহ্ণ ১২, মার্চ ২০১৮
আন্তর্জাতিক
A A
মিয়ানমার-রোহিঙ্গা-অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

সীমান্তের কাঁটাতারের ওপারে মিয়ানমারের টহলরত সেনা, এপারে বাংলাদেশে অস্থায়ী ক্যাম্পে রোহিঙ্গা শরণার্থীরা

রাখাইনে রোহিঙ্গাদের ছেড়ে আসা গ্রামগুলোতে মিয়ানমার সামরিক ঘাঁটি ও স্থাপনা তৈরি করছে বলে নতুন প্রকাশিত এক প্রতিবেদনে এমন দাবি করেছে মানবাধিকার বিষয়ক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

ওই প্রতিবেদনে অ্যামনেস্টি দাবি করেছে, গ্রামগুলো পুড়িয়ে দেয়ার পর জমিগুলো দখল করে সেখানে হেলিপ্যাড ও সড়ক নির্মাণের কাজ চলছে।

স্যাটেলাইট থেকে ধারণ করা ছবি ও প্রত্যক্ষদর্শীদের তথ্যের বরাতে সংস্থাটি বলছে, নতুন অবকাঠামো নির্মাণের উদ্দেশ্যে জানুয়ারিতেই রোহিঙ্গা গ্রামগুলো বুলডোজার দিয়ে পুরোপুরি গুঁড়িয়ে দেয়া হয়।

কমপক্ষে ৩টি নিরাপত্তা ঘাঁটি নির্মাণের তথ্য নিশ্চিত হয়েছে সংস্থাটি।

এ ঘটনায় অ্যামনেস্টির এক মুখপাত্র বলেন, রাখাইনের ভূমিতে এই ‘উদ্বেগজনক’ সামরিকীকরণ প্রকল্পের ফলে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে নিপীড়ন ও গণহত্যার প্রমাণ মুছে যাচ্ছে।

তবে অ্যামনেস্টির এসব অভিযোগ সম্পর্কে কোনো মন্তব্য করেনি মিয়ানমার।

Reneta

এর দু’দিন আগেই অবশ্য রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর জাতিগত নিধন ও গণহত্যার অভিযোগের পক্ষে সুস্পষ্ট প্রমাণ চেয়েছিলেন মিয়ানমারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থাউং তুন।

এই অভিযোগকে ভয়াবহ উল্লেখ করে তা হালকাভাবে নিয়ে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

ওই সময় সুইজারল্যান্ডের জেনেভায় সাংবাদিকদের থাউং তুন বলেন, মুসলিম সম্প্রদায়ের বড় অংশ এখনো রাখাইন রাজ্যে বসবাস করছে। যদি সেখানে জাতিগত নিধন চলত তাহলে তাদের সবাইকেই এতদিনে তাড়িয়ে দেয়া হতো।

কিন্তু অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দাবি, তাদের নতুন প্রতিবেদনে যে তথ্য উঠে এসেছে তা আংশিক চিত্র মাত্র। বাস্তবে অবস্থা আরও বেশি ভয়াবহ। এর ফলে বাস্তুহারা প্রায় দশ লাখ রোহিঙ্গার ভবিষ্যৎ সংকটাপন্ন হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও ব্যাপক ঝুঁকিতে রয়েছে রাখাইনে এখনো বসবাসরত কয়েক লাখ রোহিঙ্গা।

মিয়ানমার-রোহিঙ্গা-অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
এমনই কিছু স্যাটেলাইট ছবি দেখিয়ে রোহিঙ্গাদের গ্রামগুলো ধ্বংস ও পরে সেখানে সামরিক স্থাপনা নির্মাণের অভিযোগ করেছে অ্যামনেস্টি

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর সঙ্গে সেনাবাহিনীর বহুদিন ধরে চলমান সংঘর্ষ-সহিংসতা সঙ্কট সমাধানে ২০১৬ সালের আগস্টে গঠিত হয় অ্যাডভাইজরি কমিশন অন রাখাইন স্টেট। জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের নেতৃত্বে ওই কমিশন এক বছরের তদন্তের চূড়ান্ত প্রতিবেদন মিয়ানমারের ক্ষমতাসীন দলের প্রধান অং সান সু চির কাছে জমা দেয় চলতি বছরের ২৪ আগস্ট।

৬৩ পৃষ্ঠার এই প্রতিবেদন জমা দেয়ার কয়েক ঘণ্টা পরই ২৪ আগস্ট দিবাগত রাতে ত্রিশটি পুলিশ ও সেনাচৌকিতে রহস্যজনক হামলার ঘটনা ঘটে। হামলায় নিহত হয় নিরাপত্তা বাহিনীর ১২ সদস্য। তারপরই হামলার জন্য রোহিঙ্গা ‘জঙ্গি’দের দায়ী করে জবাব হিসেবে সেনাবাহিনী পুরো অঞ্চলে হত্যাযজ্ঞ শুরু করে।

আন্তর্জাতিক চিকিৎসা সহায়তা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্স (মেডিসিনস স্যানস ফ্রন্তিয়েরস – এমএসএফ) জানিয়েছে, গত ২৫ আগস্ট থেকে ২৪ সেপ্টেম্বর সময়টার মধ্যে অন্তত ৯ হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে মিয়ানমারের সেনাবাহিনী। তবে একেবারে কাটছাঁট করা হিসেবেও সংখ্যাটি ৬ হাজার ৭শ’র কম নয়, বরং বেশি। নিহতদের মধ্যে কমপক্ষে ৭৩০ জন পাঁচ বছরের কম বয়সী শিশু বলেও জানিয়েছে সংস্থাটি।-4 Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাণভয়ে লাখ লাখ রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে পাড়ি জমাচ্ছে বাংলাদেশে। এখন পর্যন্ত হিসেব অনুসারে বাংলাদেশে আগস্ট থেকে আশ্রয় নেয়া রোহিঙ্গার সংখ্যা প্রায় ১০ লাখ। নৌপথে পালিয়ে আসার পথে নৌকাডুবিতেও বাড়ছে মৃতের সংখ্যা।

সেনাবাহিনীর হামলা ও সহিংসতার মাত্রার ভয়াবহতার কারণে জাতিসংঘ একে ‘পাঠ্যবইয়ে যোগ করার মতো জাতিগত নিধনের উদাহরণ’ বলে অভিহিত করেছে। অন্যদিকে একে যুক্তরাষ্ট্র মিয়ানমারের সেনাবাহিনীর ‘জাতিগত নিধন কর্মসূচি’ বলে বর্ণনা করেছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেন, আনান কমিশনের রিপোর্ট বাস্তবায়ন না করার উদ্দেশ্যেই মিয়ানমারের সেনাবাহিনী এই হত্যাকাণ্ড শুরু করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মিয়ানমাররোহিঙ্গা
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বগুড়ায় পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

জুলাই ২১, ২০২৬

রাজপথের রাজনীতি নাকি গণতান্ত্রিক প্রতিযোগিতা?

জুলাই ২১, ২০২৬

সম্মাননা আর গানের সন্ধ্যায় রুনা লায়লা, টিকিটের অর্থ যাবে ত্রাণ তহবিলে

জুলাই ২১, ২০২৬
ছবি: 'মাইলস্টোন ট্র্যাজেডি শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভা' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. জুবাইদা রহমান।

মাইলস্টোন ট্র্যাজেডি: শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভায় যা বললেন ডা. জুবাইদা রহমান

জুলাই ২১, ২০২৬

অগ্রিম বুকিংয়ে কতোটা বাজিমাত করলো থালাপতির বিদায়ী ছবি?

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT