চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গাদের ওপর হামলা পূর্ব পরিকল্পিত: যুক্তরাষ্ট্র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৫ পূর্বাহ্ণ ২৫, সেপ্টেম্বর ২০১৮
আন্তর্জাতিক
A A
রোহিঙ্গা-প্রত্যাবাসন-অনীহা-স্মার্ট কার্ড

মিয়ানমার সেনাবাহিনী পূর্ব পরিকল্পনা অনুযায়ী রোহিঙ্গাদের ওপরে গণহত্যা, গণধর্ষণসহ মানবতাবিরোধী নানা অত্যাচার নির্যাতন চালিয়েছিল বলে যুক্তরাষ্ট্রের একটি তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

২০ পৃষ্ঠার ওই প্রতিবেদনটি বাংলাদেশে অবস্থিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের প্রায় এক হাজারেরও বেশি নারী ও পুরুষের সঙ্গে কথা বলে তৈরি করা জানিয়েছে স্টেট ডিপার্টমেন্ট।

মিয়ানমার সেনাবাহিনীর নৃশংসতার নানা তথ্য উঠে এসেছে প্রতিবেদনটিতে। রাখাইন পরিস্থিতির কারণে মিয়ানমার কর্তৃপক্ষের বিরুদ্ধে নিষেধাজ্ঞাসহ অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থার কথা জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

ওদিকে রোহিঙ্গাদের সহায়তায় আরো ১৮৫ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র।

এর মধ্যে ১৫৬ মিলিয়ন ডলার সহায়তা দেয়া হবে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের সহায়তার জন্য; জানিয়েছেন, জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি।

মিয়ানমারে  সেনাবাহিনীর অভিযানের মুখে গত বছরের অগাস্ট থেকে ৭ লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়, যাকে ‘জাতিগত নির্মূল অভিযান’ বলেছে জাতিসংঘ।

Reneta

জাতিসংঘ মিয়ানমারে রোহিঙ্গা নিধনের একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে। যদিও তা প্রত্যাখ্যান করে মিয়ানমার সরকার।

এরপর গত ১৮ সেপ্টেম্বর রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর মানবতাবিরোধী অপরাধের অভিযোগের বিষয়ে প্রাথমিক তদন্ত শুরু করে আইসিসি।

নেদারল্যান্ডসের হেগে গঠিত ওই আদালতের এক আইনজীবী এক বিবৃতিতে বলেন, লাখ লাখ রোহিঙ্গাকে যেভাবে মিয়ানমার থেকে বাংলাদেশে বিতাড়িত করা হয়েছে, তাতে যুদ্ধাপরাধ বা মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে কি না, সে বিষয়ে প্রাথমিক তদন্ত হাতে নিয়েছেন আদালত।

জাতিসংঘের আবেদন আমলে নিয়ে ৬ সেপ্টেম্বর আইসিসি মিয়ানমারের বিচার করার পক্ষে মতামত দিয়ে এক বিবৃতি দিলে সেটিও ‘দৃঢ়ভাবে প্রত্যাখ্যান’ করে মিয়ান সরকার বলেছিল, এ ইস্যুতে আইসিসির হস্তক্ষেপ করার কোনো এখতিয়ার নেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যুক্তরাষ্ট্ররোহিঙ্গালিড নিউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘সমর্থকদের ভালোবাসাতেই এটা সম্ভব হয়েছে’

পরবর্তী

নদী দূষণ ও দখল বন্ধে মাঠে নামবেন পরিবেশবাদীরা

পরবর্তী

নদী দূষণ ও দখল বন্ধে মাঠে নামবেন পরিবেশবাদীরা

ছাত্রলীগের সাবেক নেতা-নির্বাচনী প্রচারণা

নির্বাচনী কাজে ছাত্রলীগের সাবেক নেতারা

সর্বশেষ

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT