চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গাদের একটি দলকে নেওয়া হলো ভাসানচরে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৮ অপরাহ্ণ ০৪, মে ২০২০
- সেমি লিড, জনপদ, নোয়াখালী
A A

নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে প্রথমবারের মতো রোহিঙ্গাদের একটি দলকে আশ্রয় দেওয়া হয়েছে। দলটিতে নারী-শিশুসহ মোট ২৯ জন সদস্য রয়েছে।

শনিবার দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে ওই রোহিঙ্গার দলটিকে নৌবাহিনী সদস্যরা ভাসানচরে নিয়ে যান। এর আগে কক্সবাজারের বঙ্গোপসাগরে একটি ছোট বোটে ভাসমান অবস্থা থেকে তাদের উদ্ধার করা হয়।

এর মধ্যদিয়ে ভাসানচরে রোহিঙ্গাদের স্থানান্তর প্রক্রিয়া শুরু হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

নোয়াখালীর জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন জানান: হাতিয়ার ভাসানচরে রোহিঙ্গাদের ২৯ সদস্যের একটি দলকে আনা হয়েছে। সাগরে ছোট একটি বোটে ভাসতে দেখে রোহিঙ্গাদের ওই দলটিকে নৌবাহিনীর উদ্ধার করে। এরপর তাদের শনিবার দিবাগত রাতে ভাসানচর নিয়ে আশ্রয় দেওয়া হয়েছে। আপাতত তারা সেখানে থাকবে। তাদের নিরাপত্তায় নৌবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

তিনি জানান: উদ্ধার করা দলটিতে পাঁচজন শিশু, ১৯ জন নারী ও পাচঁজন পুরুষ রয়েছেন।

ভাসানচরে দায়িত্বপালনকারী একজন নৌ বাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বরুন মুঠোফোনে চ্যানেল আইকে বলেন: শনিবার দিবাগত রাত তিনটার দিকে রোহিঙ্গাদের ওই দলটিকে ভাসানচরে নিয়ে আসে। দলটির সদস্যদের আশ্রয়ন প্রকল্পের একটি ক্লাষ্টার হাউজে আলাদা আলাদা রাখা হয়েছে। তাদের খাবার-দাবারের ব্যবস্থা সরকারিভাবে করা হচ্ছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভাসানচররোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

এখনও লড়াইয়ের জন্য প্রস্তুত মমতা বন্দ্যোপাধ্যায়

জুলাই ১৬, ২০২৬

পিকফোর্ডের পানির বোতলে পেনাল্টি পরিকল্পনা, ফাঁস করে দিলো আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

গত ২৪ ঘন্টায় হামে আরও ৮ জনের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মা-বাবার তালাক বিরোধে সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদির কাছে ১৯৬ কোটি ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT