চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে আরেকটি যুদ্ধে আমরা জয়ী: মায়া

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
১০:৫৬ অপরাহ্ণ ১৪, আগস্ট ২০১৮
অন্যান্য
A A

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জাল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘নিজ দেশের শাসকগোষ্ঠীর হাতে নির্যাতিত হয়ে বাংলাদেশ আসা রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে আরেকটি যুদ্ধে আমরা জয় হয়েছি। গত সাড়ে ১১ মাসে একজন রোহিঙ্গাও না খেয়ে মরেনি। চিকিৎসাসেবা বঞ্চিত হয়নি কেউ। সেদিক দিয়ে আমরা আরেকটি যুদ্ধে জয় লাভ করেছি।

মঙ্গলবার দুপুরে কক্সবাজারের একটি আবাসিক হোটেল কনফারেন্স কক্ষে রোহিঙ্গাদের নিয়ে উন্মুক্ত ‘আলোকচিত্র প্রদর্শনীতে’ তিনি একথা বলেন।

রোহিঙ্গা সংকটের নানামুখী বাস্তবতা তুলে ধরতে একশনএইড বাংলাদেশ আয়োজিত সভায় ত্রাণমন্ত্রী বলেন, রোহিঙ্গা ইস্যুটি সরকারের জন্য মারাত্মক চ্যালেঞ্জ ছিল। আমরা তা কঠোরভাবে মোকাবেলা করতে সক্ষম হয়েছি। মিয়ানমার সরকারের সদিচ্ছার উপর রোহিঙ্গাদের ফেরত যাওয়ার বিষয়টি চূড়ান্ত হবে। তাতে সরকারের পাশাপাশি ইউএন এজেন্সিগুলোকে সহযোগিতা করতে হবে। মিয়ানমার সরকারকে চাপ দিতে হবে।

Banglabid

কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন,স্থানীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. শাহ্ কামাল, ত্রাণ ও শরণার্থী প্রত্যাবাসন কমিশনার (যুগ্মসচিব) মোঃ আবুল কালাম, একশন এইডের চেয়ারপার্সন মনজুর হাসান।

অনুষ্ঠান সঞ্চালক ছিলেন একশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ্ কবির।

অনুষ্ঠানে ‘রোহিঙ্গা এক্সোডাস ২০১৭’ শীর্ষক আলোকচিত্র প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়। চিত্রগ্রাহক মাহমুদুর রহমানের প্রদর্শিত আলোকচিত্রে রোহিঙ্গা জনগোষ্ঠী নিজ দেশে কিভাবে পরবাসী জীবন যাপন করছে এ নিয়ে তাদের কষ্ট, নিপীড়নের চিত্র করুণভাবে ফুটে উঠে। চিত্রিত হয় তাদের দেশান্তর হওয়ার মূল রহস্য।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একশনএইড বাংলাদেশ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হারে শেষ প্রোটিয়াদের লঙ্কা সফর

পরবর্তী

জাতির জীবনে কলঙ্কিত এক শোকাবহ দিন

পরবর্তী

জাতির জীবনে কলঙ্কিত এক শোকাবহ দিন

ফাইল ছবি

জনগণকে সঙ্গে নিয়ে সকল অপশক্তিকে প্রতিহত করা হবে: কাদের

সর্বশেষ

‘ভারতে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘনিয়ে এসেছে’

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধে প্রায় ৮শ’ মার্কিন সেনা হতাহত

আগস্ট ২০, ২০২৬
ছবি: রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ দেখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সংসদে নিজের আসনে বসে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ দেখলেন প্রধানমন্ত্রী

আগস্ট ২০, ২০২৬
ছবি: আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহসেন মোহেবি।

পরবর্তী যুদ্ধে আরও ধ্বংসাত্মক অস্ত্র ব্যবহার করার হুঁশিয়ারি ইরানের

আগস্ট ২০, ২০২৬

ফাইনালে ‘কিছু একটা ঘটেছিল’ সম্পর্কে যে কথা জানাল আর্জেন্টিনা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT