চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘হ্যাপি হোম’ ক্যাম্পেইনের অনুদান একশনএইডকে দিয়েছে এশিয়ান পেইন্টস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২১ অপরাহ্ণ ০৬, জুলাই ২০২৩
অর্থনীতি
A A

জনপ্রিয় গ্লোবাল পেইন্ট কোম্পানি ও ম্যানুফ্যাকচারার এশিয়ান পেইন্টস সম্প্রতি বেসরকারি উন্নয়ন সংস্থা একশনএইড বাংলাদেশকে সঙ্গে নিয়ে ‘হ্যাপি হোম’ ক্যাম্পেইন এর আয়োজন করে। সেই ক্যাম্পেইন থেকে প্রাপ্ত অনুদান একশনএইড এর হাতে তুলে দেওয়া হয়েছে।

সম্প্রতি একশনএইড বাংলাদেশ এর ঢাকা অফিসে গিয়ে অর্থ-অনুদানের চেক হস্তান্তর করেন এশিয়ান পেইন্টস এর শীর্ষ কর্মকর্তারা। এসময় উপস্থিত ছিলেন এশিয়ান পেইন্টসের গ্লোবাল মার্কেটিং হেড, এশিয়ান পেইন্টস বাংলাদেশের মার্কেটিং হেড, একশনএইড বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর এবং একশনএইড বাংলাদেশ ও এশিয়ান পেইন্টস বাংলাদেশের কর্মকর্তা ও ব্যক্তিবর্গ।

পবিত্র রমজান মাস থেকে শুরু করে পবিত্র ইদুল ফিতর পর্যন্ত আয়োজিত এই ক্যাম্পেইনে মোহাম্মদপুরে অবস্থিত একশনএইড বাংলাদেশ এর ‘হ্যাপি হোম’কে সেইফ ইজিপেইন্টিং সার্ভিসের মাধ্যমে রাঙিয়ে দেওয়া হয় সেখানকার মেয়েশিশুদের জন্য। সে সময় ক্যাম্পেইনে আরও ঘোষণা করা হয়, এশিয়ান পেইন্টস আল্টিমা ও রয়্যাল লাক্সারি ইমালশন রেঞ্জ রঙের প্রতি লিটারের মূল্য থেকে ১ টাকা হ্যাপি হোমের মেয়েদের কল্যাণে ব্যয় করা হবে। এবার সেই প্রতিশ্রুত অর্থ একশনএইড বাংলাদেশ-এর ‘হ্যাপি হোম’কে প্রদানের মাধ্যমে অঙ্গীকার পূরণ করল এশিয়ান পেইন্টস।

দেশের সুবিধাবঞ্চিত ও গৃহহীন মেয়েশিশুদের মৌলিক চাহিদা পূরণ ও তাদের জন্য সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে ২০০৬ সালে যাত্রা শুরু করে হ্যাপি হোম। হ্যাপি হোম সমাজের অবহেলিত মেয়েশিশুদের প্রয়োজনীয় শিক্ষা প্রদানের পাশাপাশি জীবনমুখী দক্ষতার উন্নয়ন ও নানান সৃজনশীল বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকে।

এশিয়ান পেইন্টস প্রতিশ্রুতিশীল এই মেয়েদের একটি রঙিন স্বপ্ন উপহার দেবার অঙ্গীকার নিয়ে ‘হ্যাপি হোম’ ক্যাম্পেইন শুরু করে। এরপর সেখানের শিশুদের ইচ্ছে অনুযায়ী ও তাদের পছন্দমতো রঙে দেয়ালগুলো রাঙিয়ে তোলেন- এশিয়ান পেইন্টস এর সেইফ ইজিপেইন্টিং সার্ভিসের একটি বিশেষজ্ঞ দল। হ্যাপি হোম এর কক্ষগুলো পেইন্ট করতে এসপিএস, স্মার্টক্লিন, রয়্যাল প্লে কিডস ওয়ার্ল্ড এবং প্রকৃতির মতো পণ্য ব্যবহার করা হয়েছে।

এশিয়ান পেইন্টস এর উদ্যোগে বিভিন্ন কারুকাজে আঁকা হ্যাপি হোম-এর রঙিন দেয়াল শিশুদের কল্পনাশক্তির বিকাশে সহায়ক হচ্ছে এবং তারা আরও তৃপ্তি নিয়ে প্রতিদিনের কাজগুলো করতে পারছে। এশিয়ান পেইন্টস এর সেইফ ইজিপেইন্টিং সার্ভিসের মাধ্যমে মেয়েদের দেওয়া এই আনন্দদায়ক পেইন্টিং অভিজ্ঞতা তাদের ভবিষ্যতেও আত্মবিশ্বাসী ও অনুপ্রাণিত করবে।

Reneta

এশিয়ান পেইন্টস বাংলাদেশ লিমিটেড এর মার্কেটিং ও নিউ ক্যাটাগরি বিভাগের নাজমুল হুদা নাইম বলেন, সুবিধাবঞ্চিত মেয়েশিশুদের কল্যাণে এই আর্থিক-সহায়তা প্রদানের মাধ্যমে আমরা আমাদের অভিনব এই ক্যাম্পেইনের অঙ্গীকার পূর্ণ করলাম। ‘হ্যাপি হোম’ ক্যাম্পেইনে গ্রাহকরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের সহযোগিতা করায় আমরা তাদের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ। ভবিষ্যতেও আমরা তাদের সঙ্গে নিয়ে সমাজে ইতিবাচক প্রভাব রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

একশনএইড বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর ফারাহ্ কবির বলেন, আমাদের কন্যাশিশুদের জন্য সুন্দর ভবিষ্যত গড়ার লক্ষ্যে- তাদের রঙিন স্বপ্নগুলো পূরণে পাশে থাকতে পেরে আনন্দিত। এশিয়ান পেইন্টস তাদের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মেয়েদের জন্য ব্যতিক্রমী সব ক্যাম্পেইন গ্রহণ করে চলেছে। হ্যাপি হোম ক্যাম্পেইনটি ইতোমধ্যে আমাদের কন্যাশিশুদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে সক্ষম হয়েছে। তাই একশনএইড বাংলাদেশ- এর পক্ষ থেকে এশিয়ান পেইন্টসসহ এই ক্যাম্পেইনের সঙ্গে সম্পৃক্ত সকলকে আমি সাধুবাদ জানাচ্ছি। মেয়েশিশুদের কল্যাণে ভবিষ্যতেও আমরা আরও অভিনব সব উদ্যোগ গ্রহণ করবো বলে আশাবাদী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একশনএইড বাংলাদেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT